অ র্থ নী তি ১ ম প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অধ্যায়-২ 
প্রিয় পরীক্ষার্থীরা, আজ তোমাদের অর্থনীতি ১ম পত্র থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের ওপর আলোচনা করা হচ্ছে।

প্রশ্ন: অনুন্নত দেশ কাকে বলে?

উত্তর: অনুন্নত দেশ বলতে সেই সব দেশকে বোঝায়, যেসব দেশে উৎপাদনের কৌশল ব্যবহারের অভাবে উৎপাদন স্বল্প এবং জনগণের মান নিম্ন। অর্থনীতিবিদেরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অনুন্নত দেশের পরিচয় তুলে ধরেন। অধ্যাপক র‌্যাগনার নার্কস বলেন, ‘সেই সব দেশকেই অনুন্নত দেশ বলা যায়, যেসব দেশে উন্নত দেশসমূহের তুলনায় জনসংখ্যা ও সম্পদের দিক দিয়ে মূলধনের পরিমাণ অল্প।’ পল. এ. স্যামুয়েলসনের মতে, ‘অনুন্নত দেশ বলতে অতি সাধারণভাবে সেসব দেশকেই বোঝায়, যেগুলোর মাথাপিছু আয় তুলনামূলকভাবে বর্তমান সময়ের কানাডা, যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন এবং পশ্চিম ইউরোপের দেশসমূহের মাথাপিছু আয়ের চেয়ে কম।’

সুতরাং বলা যায়, যেসব দেশ ব্যাপকভাবে কৃষিনির্ভর এবং এই সব দেশে কারিগরি জ্ঞান ও প্রযুক্তির অভাবে প্রাকৃতিক সম্পদ যথাযথভাবে ব্যবহূত না হওয়ার কারণে উৎপাদনের পরিমাণ স্বল্প। এর ফলে জনগণের জীবনযাত্রার মানও খুব নিচু।
প্রশ: বাংলাদেশে স্বল্প মাথাপিছু আয়ের কারণসমূহ কী কী?
উত্তর: বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। আয়তনে একটি ছোট দেশ হলেও এটি বিশ্বের অন্যতম জনবহুল দেশ। বাংলাদেশে জনগণের মাথাপিছু আয় অত্যন্ত কম। বাংলাদেশে জনগণের স্বল্প মাথাপিছু আয়ের কারণসমূহ হলো: অনুন্নত কৃষিব্যবস্থা, প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের অভাব, বেকার সমস্যা, মূলধনের অভাব, কারিগরি জ্ঞানের অভাব, প্রাকৃতিক বিপর্যয়, অনুন্নত অবকাঠামো, উদ্যোক্তার অভাব, সুষ্ঠু ও বাস্তবভিত্তিক পরিকল্পনার অভাব, সম্পদের অসম বণ্টন, শিক্ষার অভাব, ঔপনিবেশিক শাসন ও শোষণ, শিল্পে অনগ্রসরতা প্রভৃতি।
প্রশ্ন : বাংলাদেশের অর্থনীতির গ্রামীণ ও শহুরে খাতসমূহের নাম উল্লেখ করো।
উত্তর: অঞ্চল ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতির খাতসমূহকে দুই ভাগে ভাগ করা যায়। যথা:
ক. গ্রামীণ খাত ও খ. শহুরে খাত।
গ্রামীণ খাত: গ্রামীণ এলাকায় অবস্থিত এবং গ্রামীণ এলাকার উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট খাতকে গ্রামীণ খাত হিসেবে পরিচিত। বাংলাদেশের গ্রামীণ খাতগুলো হলো কৃষি, ক্ষুদ্র ও কুটির শিল্প, পরিবহন ও যোগাযোগ, গ্রামীণ ব্যাংকিং, ব্যবসায় বাণিজ্য, পল্লী বিদ্যুৎ ইত্যাদি।
শহুরে খাত: শহুরে খাত বলতে শহরে বা শহর অঞ্চলের আশপাশে অবস্থিত অর্থনীতির খাতসমূহকে বোঝায়। বাংলাদেশের শহুরে খাতসমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো: বৃহৎ ও মাঝারি শিল্প, পরিবহন ও যোগাযোগ, ব্যাংক ও বিমা, ব্যবসায়-বাণিজ্য, বিদ্যুৎ ও গ্যাস, চাকরি ও বিভিন্ন পেশা ইত্যাদি।
প্রশ্ন: বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যগুলো কী কী?
উত্তর: আয়তনে একটি ছোট দেশ হলেও এটি বিশ্বের অন্যতম জনবহুল দেশ। বাংলাদেশ পৃথিবীর উন্নয়নশীল দেশগুলোর অন্যতম। এখানে বিপুল পরিমাণ জনগোষ্ঠী দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত। মাথাপিছু আয় কম বলে ব্যাপক গণদারিদ্র্য বিরাজ করছে। বাংলাদেশের অর্থনীতিতে যেসব বৈশিষ্ট্য লক্ষ করা যায় তা হলো—কৃষির ওপর নির্ভরশীলতা, কৃষির স্বল্প উৎপাদনক্ষমতা, স্বল্প মাথাপিছু আয়, নিম্ন জীবনযাত্রার মান, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, শিল্পে অনগ্রসরতা, ক্রমবর্ধমান বেকারত্ব, ব্যাপক নিরক্ষরতা, অনুন্নত যোগাযোগ ও পরিবহনব্যবস্থা, খাদ্য ঘাটতি, প্রতিকূল সামাজিক ও ধর্মীয় পরিবেশ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রভৃতি।

প্রভাষক, সিলেট ক্যাডেট কলেজ, সিলেট