অ র্থ নী তি ২ য় প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থীরা, আজ অর্থনীতি ২য় পত্র থেকে সংক্ষিপ্ত প্রশ্নের ওপর আলোচনা করা হচ্ছে।

প্রশ্ন: মোট খাজনা কাকে বলে?
উত্তর: জমি ব্যবহারকারী কর্তৃক জমির মালিককে চুক্তি অনুসারে প্রদত্ত মোট অর্থকে মোট খাজনা বা চুক্তিবদ্ধ খাজনা বলে। মোট খাজনার মধ্যে জমির বিশুদ্ধ খাজনা ছাড়াও জমির মালিকের মূলধন নিয়োগ বাবদ সুদ, প্রাপ্তিযোগ্য মজুরি, মালিক কর্তৃক সরকারকে প্রদত্ত কর, ঝুঁকি গ্রহণের জন্য মুনাফা ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে।
অতএব, মোট খাজনা = জমির বিশুদ্ধ খাজনা + মূলধন নিয়োগ বাবদ সুদ + প্রাপ্তিযোগ্য মজুরি + মালিক কর্তৃক সরকারকে প্রদত্ত কর + ঝুঁকি গ্রহণের মুনাফা।
প্রশ্ন: মুদ্রাস্ফীতির কারণগুলো কী কী?
উত্তর: মুদ্রাস্ফীতি বিভিন্ন কারণে ঘটতে পারে। বহুবিদ কারণ যেমন অর্থের জোগান বৃদ্ধি, সরকারি ব্যয় বৃদ্ধি, ঘাটতি-ব্যয়, ব্যাংকঋণের প্রসার, ব্যয়যোগ্য আয় বৃদ্ধি, উৎপাদন হ্রাস, মজুরি ও বেতন বৃদ্ধি, যুদ্ধব্যয় নির্বাহ, অর্থের প্রচলন গতির বৃদ্ধি, মূল্যবান পদার্থের জোগান বৃদ্ধি, বৈদেশিক বাণিজ্যের উদ্বৃত্ত, প্রাকৃতিক দুর্যোগ, মজুত ও চোরাচালান, পরোক্ষ কর, জনসংখ্যা বৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি ইত্যাদি কারণে মুদ্রাস্ফীতি ঘটে থাকে।
প্রশ্ন: মুদ্রাসংকোচন কাকে বলে?
উত্তর: মুদ্রাসংকোচন হলো মুদ্রাস্ফীতির ঠিক বিপরীত ধারণা বা অবস্থা। যখন দেশে দ্রব্যসামগ্রীর জোগান অপেক্ষা অর্থের জোগান কম হয়, তখন দামস্তর ক্রমাগত ও অব্যাহতভাবে হ্রাস পেতে থাকে। দামস্তর হ্রাসের এই প্রবণতাই অর্থনীতিতে মুদ্রাসংকোচন হিসেবে বিবেচিত। অধ্যাপক স্যামুয়েলসনের মতে, ‘মুদ্রাসংকোচন বলতে এমন অবস্থা বোঝায়, যখন অধিকাংশ দ্রব্যসামগ্রীর মূল্য ও উৎপাদন ব্যয় হ্রাস পেতে থাকে।’ অর্থনীতিবিদ পল আইনজিগের মতে, ‘মুদ্রাসংকোচন হলো এমন একটি ভারসাম্যহীন অবস্থা, যেখানে দামস্তরের নিম্নগতির প্রতিক্রিয়া হিসেবে অর্থনৈতিক শক্তি সংকুচিত হয়ে আসে।’
সুতরাং বলতে পারি, যখন কোনো একটি দেশে দ্রব্যসামগ্রীর জোগান অপেক্ষা অর্থের জোগান কম হয় এবং এর ফলে দামস্তর ক্রমান্বয়ে হ্রাস পায়, তখন তাকে মুদ্রাসংকোচন বলে।
প্রশ্ন: মোট খাজনা এবং নিট খাজনার মধ্যে পার্থক্য কী?
উত্তর: মোট খাজনা ও নিট খাজনার মধ্যে পার্থক্য নিচে বর্ণনা করা হলো।
১. কোনো নির্দিষ্ট জমি বা বাড়ি নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহারের বিনিময়ে ব্যবহারকারী তার মালিককে সাকল্যে যে পরিমাণ অর্থ প্রদান করে, তাকে মোট খাজনা বলে। অন্যপক্ষে অর্থনীতিতে কেবল স্থিতিস্থাপক উপকরণ ব্যবহারের জন্য এর মালিককে যে অর্থ দেওয়া হয়, তাকে নিট খাজনা বলে।
২. মোট খাজনায় নিট খাজনা অন্তর্ভুক্ত থাকে। পক্ষান্তরে নিট খাজনায় কেবল জমি ব্যবহারের দামই থাকে।
৩. মোট খাজনা হলো খাজনা হিসেবে প্রাপ্ত সর্বমোট অর্থ। নিট খাজনা মূলত মোট খাজনার অংশ মাত্র।
৪. মোট খাজনার পরিধি বিস্তৃত। অন্যপক্ষে নিট খাজনার পরিধি ক্ষুদ্রতর।
৫. মোট খাজনার হিসাব নির্ণয় অনেক সহজ। নিট খাজনার হিসাব জটিল।
৬. মোট খাজনা চুক্তিভিত্তিক নির্ধারিত হয়। অর্থনীতিতে খাজনা বলতে নিট খাজনা ব্যবহূত হয়।

 সিলেট ক্যাডেট কলেজ, ফেনী