অংশীদারদের নিয়ে জমকালো আয়োজন
রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের ব্যবসায়িক অংশীদারদের নিয়ে গত বুধবার জমকালো অনুষ্ঠানের আয়োজন করে স্যামসাং। সারা দেশ থেকে স্যামসাংয়ের ছয় শতাধিক অংশীদার এতে অংশ নেন। স্যাক্সোফোনের সুরে শুরু হয় অনুষ্ঠান। এরপর নাচ পরিবেশন করেন নাদিয়া ও লিখন। এ আয়োজনে জুয়েল আইচ জাদু প্রদর্শন করেন।অনুষ্ঠানে বক্তব্য দেন স্যামসাংয়ের ঢাকা শাখার ব্যবস্থাপনা পরিচালক ক্যাংহুন লি। তিনি বলেন, ‘বাংলাদেশের ক্রেতাদের তথ্যপ্রযুক্তি পণ্যের চাহিদা পূরণ এবং দেশের ক্রমবর্ধমান তথ্যপ্রযুক্তি ক্ষেত্রকে এগিয়ে নিতে স্যামসাং বদ্ধপরিকর।’ অনুষ্ঠানে সফল ব্যবসায়িক অংশীদারদের পুরস্কৃত করা হয়। পুরস্কার হিসেবে কম্পিউটার সোর্স ও বিজনেসল্যান্ড লিমিটেডের কয়েকজন কর্মকর্তাকে ফ্রান্স ও থাইল্যান্ড বেড়ানোর সুযোগ দেওয়া হবে।এ ছাড়া রায়ানস আইটি লিমিটেড, কম্পিউটার ভিলেজ, কম্পিউটার আর্কাইভ লিমিটেড, কম্পিউটার সিটি লিমিটেড, জাস্টেক কম্পিউটার, সুপিরিয়র ইলেকট্রনিকস, এডেক্সেল ইন্টারন্যাশনাল এবং সিস্টেম প্যালেস থ্যাইল্যান্ড সিঙ্গাপুর ভ্রমণের সুযোগ পেয়েছেন। আর গান গেয়ে শোনান আলিফ আলাউদ্দিন।