অকালেচলে গেলেন ডিয়াসপোরার সহ-প্রতিষ্ঠাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ডিয়াসপোরার সহ-প্রতিষ্ঠাতা ইলিয়া ঝিতোমিরস্কি মারা গেছেন। তাঁর প্রতিষ্ঠানের একজন মুখপাত্র গত সোমবার এ কথা জানান। ইলিয়ার বয়স হয়েছিল মাত্র ২২ বছর। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় গত রোববার রাতে মারা যান ইলিয়া। তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি। এ ব্যাপারে তাঁর প্রতিষ্ঠান থেকেও কিছু বলা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।ডিয়াসপোরার মুখপাত্র পিটার শারম্যান বলেন, ‘ইলিয়া খুব চমৎকার মনের একজন মানুষ ছিলেন। তাঁর প্রতিষ্ঠিত সামাজিক নেটওয়ার্কিং সাইট ফেসবুকের মতো জনপ্রিয় না হলেও সামাজিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এটা আমাদের প্রতিষ্ঠানের এবং তাঁর পরিবারের জন্য বিরাট ক্ষতি। এ ক্ষতি পূরণ হওয়ার নয়।’ইলিয়া ঝিতোমিরস্কিসহ চারজন ছাত্র নিউইয়র্ক ইউনিভার্সিটির একটি কম্পিউটার ল্যাবে ডিয়াসপোরা ওয়েবসাইট তৈরি করেন। এটি এমন একটি ওয়েবসাইট, যা সামাজিক যোগাযোগের পাশাপাশি ব্যক্তির গোপনীয়তা কঠোরভাবে রক্ষা করে। ওয়েবসাইটটি ইতিমধ্যে ২০ লাখ ডলার তহবিল সংগ্রহ করেছে। গত মাসে ডিয়াসপোরা তার ওয়েবসাইটে আরও তহবিল চেয়ে একটি ব্লগ পোস্ট করেছে। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান