অক্টোবরে স্যামসাংয়ের উইন্ডোজ ৮ নির্ভর ডেস্কটপ (ভিডিও)
উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমনির্ভর ডেস্কটপ কম্পিউটার বাজারে আনছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতাপ্রতিষ্ঠান স্যামসাং।চলতি বছরের ২৬ অক্টোবর তিনটি উইন্ডোজনির্ভর অল-ইন-ওয়ান ডেস্কটপ কম্পিউটার বাজারে আনবে প্রতিষ্ঠানটি। প্রতিটি কম্পিউটারে হাই ডেফিনেশন (এইচডি) টাচ ডিসপে্ল থাকবে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট।স্যামসাংয়ের এ তিনটি মডেলেই ব্যবহূত হবে ইনটেলের প্রসেসর। মডেল ও তথ্য ধারণক্ষমতার ভিত্তিতে ডেস্কটপগুলোর দাম নির্ধারণ করবে স্যামসাং। দাম শুরু হবে ৭৪৯ ডলার থেকে।স্যামসাংয়ের নতুন ডেস্কটপগুলো আসবে সিরিজ ৭ ও সিরিজ ৫-এ। ২৭ ইঞ্চি এইচডি স্ক্রিনের ফুল টাচ সুবিধার মডেলটি যোগ হবে ৭ সিরিজে, যা মোশন কন্ট্রোল বা অঙ্গভঙ্গি শনাক্ত করতে পারবে। ইনটেলের শক্তিশালী প্রসেসর ও ৮ গিগাবাইট র্যাম সুবিধার উইন্ডোজ ৮ নির্ভর এ ডেস্কটপ বাজারে আসবে অক্টোবরে। দাম হবে ১ হাজার ৬৯৯ ডলার।স্যামসাং ৭ সিরিজের আরেকটি মডেল হবে ২৩ ইঞ্চি মাপের ডেস্কটপ। ২৭ ইঞ্চি ডেস্কটপটির তুলনায় এর প্রসেসরের ক্ষমতা কম হবে। এতে ৬ গিগাবাইট র্যাম থাকবে। এ মডেলটির দাম হবে ১ হাজার ৯৯ ডলার।স্যামসাং ৫ সিরিজে বাজারে আসবে ইনটেল কোর আই ৩ প্রসেসরের ২১.৫ ইঞ্চি মাপের ডেস্কটপ কম্পিউটার। অল-ইন-ওয়ান ডেস্কটপ হিসেবে এ মডেলটিতে থাকবে ৪ গিগাবাইট র্যাম ও ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক সুবিধা। এর দাম হবে ৭৪৯ ডলার।