অক্টোপাসের ত্বকের মতো ইলেকট্রনিক কাপড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেন্সরযুক্ত ইলেকট্রনিক কাপড়। ছবি: এএফপি
সেন্সরযুক্ত ইলেকট্রনিক কাপড়। ছবি: এএফপি

পাতলা সেন্সরযুক্ত ইলেকট্রনিক কাপড় দিয়ে উদ্ধুদ্ধ করা যাবে অক্টোপাসকে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকেরা এ তথ্য জানিয়েছেন। সাধারণত সামুদ্রিক ভয়ংকর প্রাণী হিসেবে খ্যাত কাটলফিস, স্কুইড ও অক্টোপাস তাদের ত্বকের সাহায্যে আশপাশের বিপদ কিংবা অন্য বিষয়গুলো জানতে পারে। এ কাজটি কীভাবে হয় সেটি নিয়ে দীর্ঘ গবেষণাও হয়। এ নিয়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অর্থায়নে এক গবেষণায় তিন বছর ধরে যুক্ত ছিল একদল গবেষক। সম্প্রতি ন্যাশনাল একাডেমি অব সায়েন্সের এক আয়োজনে গবেষণার বিস্তারিত জানানো হয়।
গবেষক দলের প্রধান ইউনিভার্সিটি অব ইলিনয়েসের ম্যাটারিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জন রজার্স জানান, উজ্জ্বল এবং ভিন্ন প্যাটার্নের কোনো পাতলা কাপড় এ প্রাণীগুলোকে দেখালে তারা সাড়া দেয়। অর্থাৎ তারা যে পদ্ধতিতে পথচলা, বিপদ টের পাওয়া কিংবা অন্যান্য কাজগুলো করে সেই একই কাজ পাতলা সেন্সরযুক্ত কাপড় দিয়েও করা সম্ভব।
বিপদ এলে এ প্রাণীগুলো পানিতে একধরনের রং ছড়িয়ে লুকিয়ে যেতে পারে খুবই দ্রুততম সময়ে। আর এ কাজটি বিশেষ উপায়ে করে থাকে অক্টোপাসও। বিশেষ এ প্যাটার্নটি চাইলে কাপড় দিয়েও বিশেষ সেন্সরের মাধ্যমে এক থেকে দুই সেকেন্ডের মধ্যে অক্টোপাসের মতোই অন্য প্রাণীদের ধোঁকায় ফেলে দেওয়া যাবে। এ ছাড়া এ নরম শরীরের প্রাণীগুলোকে নিয়মিতভাবে উড়ন্ত পাখি, বারকুডা এবং অন্যান্য বড় মাছ যেগুলো এ প্রাণীগুলোকে খেয়ে ফেলতে পারে, সেগুলো থেকেও রক্ষা পেতে নিয়মিত সতর্ক থাকতে হয়। আর সে জন্যই এরা দ্রুত বাঁচতে একধরনের প্যাটার্ন তৈরি করে লুকিয়ে যেতে পারে। গবেষকদের মতে, এত দ্রুতই এ কাজটি এ প্রাণীগুলো করতে পারে, যা অন্য কোনো প্রাণীর পক্ষে সম্ভব নয়। এ ছাড়া কীভাবে এ কাজটি হয় সেটি যদি অন্য ক্ষুদ্র প্রাণীদের জন্যও করা যায় তাহলে অনেক প্রাণীই রক্ষা পেতে পারে। —এএফপি অবলম্বনে কাজী আলম