অক্টোবরে আসছে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যান্ড্রয়েডের নতুন একটি সংস্করণ বাজারে নিয়ে আসার ঘোষণা দিয়েছে গুগল। আইসক্রিম স্যান্ডউইচ নামের এ সংস্করণটি আগামী মাসে (অক্টোবর) বাজারে আসছে বলে ঘোষণা দিয়েছেন গুগলের নির্বাহী চেয়ারম্যান এরিক সিমিদ। সানফ্রান্সিসকোতে ক্লাউড কম্পিউটিংয়ের ওপর আয়োজিত একটি সম্মেলনে ভাষণ দিতে গিয়ে সিমিদ এ ঘোষণা দেন।অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ সম্পর্কে সিমিদ বলেন, ‘অক্টোবরেই এ সংস্করণটি বাজারে নিয়ে আসবে গুগল। এ ব্যাপারে পুরো গুগলই আনন্দিত।’এদিকে অ্যাপল আইওএস ও আইওএস-৫ নামের দুটি নতুন অপারেটিং সিস্টেম অক্টোবর মাসের শুরুর দিকে বাজারে নিয়ে আসছে বলে আগেই ঘোষণা দিয়ে রেখেছে। ওয়েবসাইট।