অক্টোবরে আসছে পিক্সেল ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিক্সেল ২
পিক্সেল ২

অ্যাপলের নতুন আইফোনের পর অ্যান্ড্রয়েড নির্মাতা গুগলের কাছ থেকে আসছে দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ঘোষণা। নতুন ফোন দুটি হবে পিক্সেল ও পিক্সেল এক্স এলের পরবর্তী সংস্করণ। ৪ অক্টোবর নতুন স্মার্টফোনের ঘোষণা দেবে গুগল। এ দুটি স্মার্টফোনের নাম হতে পারে পিক্সেল ২ ও পিক্সেল ২ এক্সএল।

নতুন স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। বাজার বিশ্লেষকেরা বলছেন, আইফোন টেন, ৮, স্যামসাং গ্যালাক্সি নোট ৮, এলজি ভি৩০-এর পর চলতি বছরের সর্বশেষ বড় স্মার্টফোন ঘোষণা অনুষ্ঠান হবে এটি।
গুগল নতুন ফোন নিয়ে যে টিজার ভিডিও প্রকাশ করেছে, এতে দেখা গেছে, গুগলের সার্চ ইঞ্জিনে ব্যাটারি, ছবি, পারফরম্যান্স ও স্টোরেজ নিয়ে প্রশ্ন করা হচ্ছে। অর্থাৎ, পিক্সেল ২ সিরিজের স্মার্টফোনে এ সমস্যাগুলো থাকবে না। এ দুটি স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেট থাকতে পারে। পিক্সেল ২ স্মার্টফোন তৈরি করবে এইচটিসি। পিক্সেল ২ এক্সএল তৈরি করবে এলজি। ফোনটিতে ছয় ইঞ্চি মাপের বেজেলহীন ডিসপ্লে থাকবে। অর্থাৎ, এটি নোট ৮ ও আইফোন ১০-এর মতো হবে।
অনুষ্ঠানে গুগল অ্যাসিস্ট্যান্ট ও গুগল হোম চালিত এয়ারফোন, ক্রোম পিক্সেল ল্যাপটপের ঘোষণাও দিতে পারে। তথ্যসূত্র: এনডিটিভি।