শূন্যস্থান পূরণ অংশ-৪
প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞান বিষয়ে ২ নম্বর প্রশ্ন থাকবে ‘শূন্যস্থান পূরণ’-এর ওপর। তোমাদের চর্চার জন্য নিচে এর কিছু নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৪
৫. ইউরিয়া সার প্রস্তুতিতে বায়ুর — ব্যবহার করা হয়।
উত্তর: নাইট্রোজেন
৬. মাটি কণার ফাঁকে ফাঁকে— থাকে।
উত্তর: বায়ু
৭. অক্সিজেন ছাড়া— জ্বলে না।
উত্তর: আগুন
৮. পর্বতের চূড়ায়— পরিমাণ কম থাকে।
উত্তর: অক্সিজেনের
৯. গাছের বৃদ্ধির জন্য—সার দেওয়া হয়।
উত্তর: ইউরিয়া
১০. অগ্নিনির্বাপক যন্ত্রে— গ্যাস বিদ্যমান থাকে।
উত্তর: কার্বন ডাই-অক্সাইড
১১. কার্বন মনোক্সাইড— গ্যাস।
উত্তর: বিষাক্ত
১২. কয়লা পোড়ালে বায়ুতে— অক্সাইড উৎপন্ন হয়।
উত্তর: সালফারের
১৩. এসিডযুক্ত বৃষ্টি সকল জীবের জন্য—।
উত্তর: ক্ষতিকর
১৪. বোতলে কোমল পানীয়র সঙ্গে উচ্চচাপে—গ্যাস মেশানো হয়।
উত্তর: কার্বন ডাই-অক্সাইড
১৫. কোমল পানীয়র সঙ্গে কার্বন ডাই-অক্সাইড গ্যাস মিশানোর কারণে—স্বাদ পাওয়া যায়। উত্তর: ঝাঁজালো
১৬. যানবাহনের কালো ধোঁয়া— দূষিত করে। উত্তর: বায়ু
১৭. কার্বন ডাই-অক্সাইড গ্যাস বায়ুর চেয়ে—। উত্তর: ভারী
১৮. —ব্যবহার করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
উত্তর: বায়ু প্রবাহকে।
১৯। বায়ুর আবরণকে বলে —।
উত্তর: বায়ুমণ্ডল।
২০। জ্বালানি পুড়িয়ে — উৎপাদন করি।
উত্তর: বিদ্যুৎ।
২১। পানির নিচে আমরা — করতে পারি না। উত্তর: শ্বাসগ্রহণ।
২২। প্রবাহিত বায়ু — শোষণ করে।
উত্তর: তাপকে।
২৩। শরীরে — এসে লাগলে আমাদের ঠান্ডা লাগে।
উত্তর: বায়ুপ্রবাহ।
২৪। বায়ুর স্বাভাবিক উপাদান পরিবর্তন হওয়াকে বলে —। উত্তর: বায়ুদূষণ।
২৫। মানুষের কর্মকাণ্ডের ফলে বায়ু — হয়। উত্তর: দূষিত।
২৬। গাড়ির — মিশ্রণে বায়ুদূষণ হয়।
উত্তর: কালো ধোঁয়া।
২৭। কালো ধোঁয়া স্বাস্থ্যের জন্য —।
উত্তর: ক্ষতিকর।
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল