অগ্ন্যুৎপাত শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপের সর্বোচ্চ ও সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এৎনায় গত শনিবার আবার অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ সিসিলিতে অবস্থিত ওই আগ্নেয়গিরি থেকে নির্গত উজ্জ্বল লাভা ছড়িয়ে পড়ছে আশপাশে। ফলে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মাউন্ট এৎনায় উদিগরণ সত্ত্বেও কাছাকাছি পাহাড়ের গ্রামবাসীদের সরিয়ে নেওয়ার প্রয়োজন পড়েনি। তবে সিসিলির আকাশপথ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ১৯৯২ সালে সর্বশেষ বড় ধরনের অগ্ন্যুৎপাত হয়েছিল মাউন্ট এৎনায়। সাম্প্রতিক উদিগরণের আগে গত শুক্রবার কয়েক দফা কম্পন হয়েছিল আশপাশের এলাকায়। রয়টার্স।