অগ্ন্যুৎপাত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্ন্যুত্পাত শুরু
অগ্ন্যুত্পাত শুরু

এল সালভাদরের পূর্বাঞ্চলীয় সান মিগুয়েল প্রদেশের চাপারাস্তিক আগ্নেয়গিরিতে গত রোববার অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। শক্তিশালী ওই বিস্ফোরণের পর উষ্ণ ছাই ও ধোঁয়া বাতাসে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষ জানায়, কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলের আশপাশের তিন কিলোমিটার এলাকায় বসবাসকারীদের সরিয়ে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটির অভ্যন্তরীণ তৎপরতা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গত ১৩ ডিসেম্বর থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছিল। মধ্য আমেরিকার ছোট্ট দেশটিতে অন্তত ২০টি আগ্নেয়গিরি রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে সাত হাজার ফুট উঁচুতে অবস্থিত চাপারাস্তিকই এল সালভাদরের সর্বোচ্চ আগ্নেয়গিরি। ১৯৭৬ সালে এতে উদিগরণ হয় এবং ২০১০ সালে একটি শক্তিশালী কম্পন ঘটে। বিবিসি ও এএফপি।