অগ্রণী ব্যাংকে দেশি সফটওয়্যার আবাবিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্রণী ব্যাংক লিমিটেডের পাঁচটি শাখায় গত রোববার ইসলামি ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে ‘আবাবিল’ সফটওয়্যারের মাধ্যমে। রাজধানীতে দুটি, চট্টগ্রামে একটি ও সিলেটে একটি—প্রাথমিক পর্যায়ে এই পাঁচটি শাখায় আবাবিল সফটওয়্যার ব্যবহূত হচ্ছে। এটি মিলেনিয়াম ইনফরমেশন সলিউশন লি. তৈরি করেছে। পর্যায়ক্রমে অগ্রণী ব্যাংকের আরও শাখায় বাংলাদেশি এ সফটওয়্যার দিয়ে ইসলামি বাংকিং কার্যক্রম পরিচালিত হবে। —বিজ্ঞপ্তি