অঙ্ক কষার একটি সফটওয়্যার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের (সিএসই) শিক্ষার্থী ওসমান গনি ডিজিটাল সলিউশন নামে একটি সফটওয়্যার তৈরি করেছেন। এ সফটওয়ার ব্যবহার করে ষষ্ঠ থেকে একাদশ শ্রেণী পর্যন্ত সবরকম গণিতের সমাধান বের করা যাবে এবং আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ করা যাবে। সফটওয়্যারটি জাভা সমর্থিত যেকোনো মোবাইল ফোনে কাজ করবে।ওসমান গনি জানান, এই সফটওয়্যারটি তৈরিতে ‘জিটুএমই’ প্রোগ্রাম ব্যবহার করা হয়েছে। ডিজিটাল ম্যাথ ও ডিজিটাল ডায়েরিযুক্ত সফটওয়্যারটিতে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, শতকরা হিসাব, বর্গ, বর্গমূল, বিন্যাস সমাবেশ, এক্সপোনেন্সিয়াল চলকের মান, ত্রিকোণমিতির কোণের পরিমাণ, সাইন, কস, ট্যান, লগারিদম ইত্যাদির বিষয় নিখুঁতভাবে করা যাবে। এ ছাড়া বীজগণিতের বিভিন্ন সমস্যার সমাধান, উৎপাদক, ২ ও ৩ চলকবিশিষ্ট সমীকরণের সমাধানও খুব সহজে বের করা যাবে। বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ফারুকুজ্জামান খান বলেন, ‘সফটওয়্যারটি গণনার ক্ষেত্রে বেশ ভালো ভূমিকা রাখবে।’ —আব্দুল্লাহিল ওয়ারিশ