বড় বড় গুণ করার বিভিন্ন কৌশল আছে। এ রকম একটি আশ্চর্য কৌশল ম্যাজিকের মতো মনে হয়। ধরা যাক, ২৭-কে ২১ দিয়ে গুণ করতে হবে। ২৭ ২১ ১৩ ৪২ ৬ ৮৪ ৩ ১৬৮ ১ ৩৩৬ ৫৬৭ প্রথমে বাঁ পাশের ২৭-এর অর্ধেক বের করি। এটা হবে ১৩১/২। এখন ২৭-এর নিচে লিখতে হবে শুধু ১৩, ভগ্নাংশ বাদ যাবে। এর নিচে আবার অর্ধেক করে ভগ্নাংশ বাদ দিয়ে লিখতে হবে ৬। এভাবে বাঁ পাশে ১ না আসা পর্যন্ত লিখতে হবে। এখন ডান পাশেও এ রকম একটি কলাম তৈরি করতে হবে, তবে ভাগ না করে দ্বিগুণ করে। ২১-এর দ্বিগুণ করে নিচে লিখতে হবে ৪২। তার নিচে এর দ্বিগুণ ৮৪ লিখতে হবে। এভাবে দ্বিগুণ সংখ্যা ক্রমান্বয়ে নিচে নিচে লিখে যেতে হবে, যতক্ষণ না ১-এর সারিতে পৌঁছাই। এবার বাঁ পাশের কলামে যতগুলো জোড় সংখ্যা থাকবে, সেই সারিগুলো লম্বা দাগ দিয়ে কেটে দিই। এ ক্ষেত্রে শুধু একটি সারি, ৬-এর সারিটি কাটা যাবে। এবার অবিশ্বাস্য হলেও সত্য, ডান দিকের কলাম যোগ করলেই ২৭ ও ২১-এর গুণফল ৫৬৭ পাব। এটা কেন হয়, তা খুব জটিল। সংক্ষেপে বলা যায়, এই প্রক্রিয়াটির ভিত্তি হলো বাইনারি সংখ্যাপদ্ধতি। যেকোনো দুটি সংখ্যার গুণফল এভাবে বের করা যায়, সংখ্যাগুলো যত বড়ই হোক না কেন।