অঙ্গভঙ্গি শনাক্ত করবে এইচপির পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি লিপ মোশন নামের মোশন কন্ট্রোলার বা অঙ্গভঙ্গি শনাক্তকারী প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে হিউলেট প্যাকার্ড বা এইচপি। এ চুক্তির ফলে এইচপির পণ্যে অঙ্গভঙ্গি শনাক্ত করার প্রযুক্তি যুক্ত হবে। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন। মোশন কন্ট্রোলার নির্মাতা লিপ মোশন কর্তৃপক্ষের ভাষ্য, তাঁদের তৈরি প্রযুক্তি একসঙ্গে দশটি আঙুলের নড়াচড়া শনাক্ত করতে পারে।এইচপির তৈরি মাল্টিমিডিয়া ও গেম খেলার উপযোগী পণ্যগুলোতে লিপ মোশন প্রযুক্তি ব্যবহূত হবে। শিগগিরই চিকিত্সা ও অটোমোবাইল ক্ষেত্রেও লিপ মোশনের তৈরি এ প্রযুক্তি ব্যবহার করা যাবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।