অজানা রহস্য সমাধানে মহাবিশ্বের মডেল (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি মহাবিশ্বের এযাবত্কালের বৃহত্তম মডেলটি তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা। আরগন ন্যাশনাল ল্যাবরেটরির গবেষকেদের দাবি, এ মডেলটি দেখতে বিমূর্ত শিল্পের মতো মনে হলেও এটি পুরোপুরি বিজ্ঞানসম্মত ভাবে নির্মিত। বৃহত্তম এ মডেলটিকে নির্ভুলভাবে তৈরির সর্বোচ্চ চেষ্টা করেছেন তাঁরা। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।গবেষকেরা মহাবিশ্বের এ মডেলটি দাঁড় করাতে শক্তিশালী সুপার কম্পিউটার ও বিশ্বের মহাকাশ গবেষণাকেন্দ্রগুলো থেকে প্রয়োজনীয় তথ্য ব্যবহার করেছেন। গবেষকেরা দীর্ঘদিন ধরেই মহাবিশ্বের অজানা রহস্যের সমাধান করার চেষ্টা করছেন। মহাবিশ্বের চালিকাশক্তি হিসেবে পরিচিত ডার্ক এনার্জি ও ডার্ক ম্যাটারের রহস্যের জাল ছিঁড়তে চার তারা। মহাবিশ্বের মডেল প্রকল্পটির প্রধান সালমান হাবিব এ প্রসঙ্গে জানিয়েছেন, মহাবিশ্বের রহস্যভেদ করতে হলে ডার্ক এনার্জি কীভাবে মহাবিশ্বের ক্ষেত্রে প্রভাব রাখে সে তথ্য জানা প্রয়োজন।সালমান হাবিব আরও জানিয়েছেন, মহাবিশ্বের গঠন সম্পর্কে অনেক তত্ত্বই আছে। প্রচলিত তত্ত্বের বাইরে প্রযুক্তিগত উন্নতির কারণেই বর্তমানে মহাবিশ্বের বিভিন্ন বিষয়ের ব্যাখা দেওয়া সম্ভব। তাত্ত্বিকেরা ধারণা করেন যে, হাজার হাজার বছর ধরে মহাবিশ্বের বিবর্তন সংঘটিত হচ্ছে। নতুন মহাবিশ্বের মডেলের সাহায্যে তত্ত্বগুলোকে পরীক্ষার সুযোগ তৈরি হবে।গবেষকেরা ধারণা করেন, এ মহাবিশ্বের ৯৫ শতাংশই ডার্ক এনার্জি ও ডার্ক ম্যাটার দিয়ে তৈরি। তবে এ ডার্ক এনার্জি এখনও তত্ত্বেই রয়ে গেছে। নতুন মডেলের সাহায্যে মহাবিশ্বের সৃষ্টি রহস্যের ওপর আলোকপাত করা সম্ভব হবে বলেই আরগন ন্যাশনাল ল্যাবরেটরির গবেষকেরা আশাবাদী।