অজানাকে জয় করে কী করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিয়ার রূপ  অংশ-১১

প্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয়ে ১১নং প্রশ্নটি হতে পারে ‘বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ’ লেখার ওপর। আজ পাঠ্যবই থেকে গুরুত্বপূর্ণ ক্রিয়াপদের চলিত রূপ দেওয়া হলো।
মাটির নিচে যে শহর
৫. তিনি তাঁর ছেলে হাবিবুল্লা পাঠানকে এ সম্পর্কে সচেতন করিয়া তোলেন।
উত্তর: তিনি তাঁর ছেলে হাবিবুল্লা পাঠানকে এ সম্পর্কে সচেতন করে তোলেন।
৬. ১৯৫৫ সালে বটেশ্বর গ্রামের শ্রমিকরা দুটি লৌহপিণ্ড ফেলিয়া যায়।
উত্তর: ১৯৫৫ সালে বটেশ্বর গ্রামের শ্রমিকরা দুটি লৌহপিণ্ড ফেলে যায়।
৭. উয়ারী-বটেশ্বর এলাকার মাটির নিচটিকে একটি নগরী হিসেবে ধরা যাইতে পারে।
উত্তর: উয়ারী-বটেশ্বর এলাকার মাটির নিচটিকে একটি নগরী হিসেবে ধরা যেতে পারে।
৮. খুব পাকা প্রকৌশলীগণ এটি গড়িয়া থাকিবেন।
উত্তর: খুব পাকা প্রকৌশলীগণ এটি গড়ে থাকবেন।

হিমালয়ের শীর্ষে বাংলাদেশের পতাকা
১. বুকের মধ্যে একটু একটু করিয়া স্বপ্নটা ডানা মেলে যেন উড়িতে চাইল।
উত্তর: বুকের মধ্যে একটু একটু করে স্বপ্নটা ডানা মেলে যেন উড়তে চাইল।
২. অজানাকে জয় করিবে কী করে?
উত্তর: অজানাকে জয় করে কী করে?
৩. নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করিলেন।
উত্তর: নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করলেন।
৪. কয়েক দিন এখানে থেকে কিছুটা ধাতস্থ হওয়ার পর উঠিয়া আসিলেন টিংরিতে।
উত্তর: কয়েক দিন এখানে থেকে কিছুটা ধাতস্থ হওয়ার পর উঠে এলেন টিংরিতে।
৫. কী আনন্দ আর উল্লাসের ভেতর দিয়েই না নববর্ষ উদ্যাপন করিতেছে সবাই।
উত্তর: কী আনন্দ আর উল্লাসের ভেতর দিয়েই না নববর্ষ উদ্যাপন করছে সবাই।
৬. ১৮ই এপ্রিল তাঁহারা সেখানে এসে পৌঁছাইলেন।
উত্তর: ১৮ই এপ্রিল তাঁহারা সেখানে এসে পৌঁছালেন।
৭. মাত্র এক দিন থেকে পরদিনই আবার অগ্রবর্তী বেস ক্যাম্পে উঠিতে থাকিলেন।
উত্তর: মাত্র এক দিন থেকে পরদিনই আবার অগ্রবর্তী বেস ক্যাম্পে উঠতে থাকলেন।
৮. লক্ষ্য—বিশ্রাম, আহার আর অক্সিজেন গ্রহণ করিয়া চূড়ায় ওঠা।
উত্তর: লক্ষ্য—বিশ্রাম, আহার আর অক্সিজেন গ্রহণ করে চূড়ায় ওঠা।
৯. কয়েক দিন পরে আবার শুরু করিলেন অভিযান।
উত্তর: কয়েক দিন পরে আবার শুরু করলেন অভিযান।
১০. এবারও শেরপারা তাঁকে থামাইয়া দিয়ে বেস ক্যাম্পে ফিরিয়া যাইতে বলিলেন।
উত্তর: এবারও শেরপারা তাঁকে থামিয়ে দিয়ে বেস ক্যাম্পে ফিরে যেতে বললেন।
১১. একপর্যায়ে মুসার মনে হলো অভিযান বন্ধ করিয়া ফিরিয়া আসিবেন সমতলে।
উত্তর: একপর্যায়ে মুসার মনে হলো অভিযান বন্ধ করে ফিরে আসবেন সমতলে।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

মোহাম্মদ শামীম, শিক্ষক 