সঠিক উত্তরটি লেখ অংশ-১১
প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ১নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’-এর ওপর।
অধ্যায়-৯
১. কোথায় নানা রকম মানুষ আছে?
ক. আকাশে খ. পাতালে
গ. ভিনগ্রহে ঘ. আমাদের চারপাশে
উত্তর: ঘ. আমাদের চারপাশে
২. যিনি ছবি আঁকেন, তাকে কী বলা হয়?
ক. শিল্পী খ. কথাশিল্পী
গ. নাট্যশিল্পী ঘ. চিত্রশিল্পী
উত্তর: ঘ. চিত্রশিল্পী
৩. গান শেখার সঙ্গে সম্পর্কিত নয় কোনটি?
ক. ওস্তাদ খ. হারমোনিয়াম গ. তবলা ঘ. মঞ্চ
উত্তর: ঘ. মঞ্চ
৪. শিক্ষার্থীরা খেলাধুলা করে কেন?
ক. শখের কারণে খ. উপার্জনের জন্য
গ. রোগমুক্তির জন্য ঘ. স্বাস্থ্যবান হওয়ার জন্য
উত্তর: ক. শখের কারণে
৫. আমাদের অন্য রকম বন্ধুরা অনেক সময় স্বাভাবিকভাবে কথা বলতে পারে না কেন?
ক. ওরা অনেক শব্দ মনে রাখতে পারে না বলে খ. ওরা জটিল রোগে আক্রান্ত বলে
গ. ওরা পড়ালেখা জানে না বলে
ঘ. ওরা হাত-পা নাড়াতে পারে না বলে
উত্তর: ক. ওরা অনেক শব্দ মনে রাখতে পারে না বলে
৬. কারা কখনো কখনো একই শব্দ বারবার বলতে থাকে?
ক. ছাত্ররা খ. নিচু শ্রেণীর ছাত্রীরা
গ. আমাদের অন্য রকম বন্ধুরা
ঘ. উপজাতিরা
উত্তর: গ. আমাদের অন্য রকম বন্ধুরা
৭. অটিজম কী?
ক. একটি বিশেষ রোগ খ. দৃষ্টিহীনতা
গ. একটি বিকাশগত সমস্যা
ঘ. একটি পরিবেশগত সমস্যা
উত্তর: গ. একটি বিকাশগত সমস্যা
৮. তোমাদের শ্রেণীতে প্রত্যেকের প্রতিভা ও আচরণে কী আছে?
ক. অভিন্নতা খ. ভিন্নতা
গ. মগ্নতা ঘ. ঈর্ষাপরায়ণতা
উত্তর: খ. ভিন্নতা
৯. কারও কারও আচরণ কেমন?
ক. একরকম খ. ভিন্ন রকম
গ. একটু বেশি অন্য রকম ঘ. দৃষ্টিকটু
উত্তর: গ. একটু বেশি অন্য রকম
১০. কারা আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চায় না কিংবা সবার সঙ্গে মিলেমিশে খেলতেও চায় না?
ক. আমাদের সহপাঠীরা খ. প্রতিবেশীরা
গ. আত্মীয়রা ঘ. অন্য রকম বন্ধুরা
উত্তর: ঘ. অন্য রকম বন্ধুরা
১১. অন্য রকম বন্ধুরা আদর করতে গেলে রেগে যায় কেন?
ক. অন্যের স্পর্শ সহ্য করতে পারে না বলে
খ. রাগ অনেক বেশি বলে
গ. তারা রোগে আক্রান্ত বলে
ঘ. তাদের পূর্বপুরুষ রাগী ছিল বলে
উত্তর: ক. অন্যের স্পর্শ সহ্য করতে পারে না বলে
১২. কিসের মাধ্যমে অটিস্টিক শিশুকে স্বাভাবিক জীবনে অভ্যস্ত করা সম্ভব বলে তুমি মনে কর?
ক. চিকিৎসা খ. শিক্ষা গ. ব্যায়াম ঘ. প্রশিক্ষণ
উত্তর: খ. শিক্ষা
১৩. অটিস্টিক বিশেষজ্ঞ বলতে তুমি কী বোঝ?
ক. অটিস্টিক বিষয়ে বিশেষ জ্ঞান রাখেন, এমন ব্যক্তি
খ. অটিস্টিককে যিনি রোগ হিসেবে দেখেন
গ. যিনি অটিস্টিকের চিকিৎসা করেন
ঘ. যিনি অটিস্টিক শিশুদের ছবি আঁকেন
উত্তর: ক. অটিস্টিক বিষয়ে বিশেষ জ্ঞান রাখেন, এমন ব্যক্তি
১৪. ‘শনাক্ত’ শব্দের মানে কী?
ক. খুঁজে বের করা খ. আবিষ্কার করা
গ. চিহ্নিত করা ঘ. পরিচয় দেওয়া
উত্তর: গ. চিহ্নিত করা।
অধ্যায়-১০
১. সমাজের সব সদস্যের নিচের কোন গুণটি থাকা উচিত।
ক. ধর্মীয় খ. নৈতিক
গ. গণতান্ত্রিক মনোভাব ঘ. অর্থব্যয়
উত্তর: গ. গণতান্ত্রিক মনোভাব
২. ‘গণতন্ত্র’-এর অর্থ কী?
ক. জনগণের শাসন খ. গণতান্ত্রিক মনোভাব গ. গণতন্ত্রের ইচ্ছা ঘ. জনগণের সরকার
উত্তর: ক. জনগণের শাসন।
শিক্ষক, বিএমটিটিআই, গাজীপুর
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল