বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অটিস্টিক শিশুরা আলো, গতি, শব্দ, ঘ্রাণ বা স্বাদের ক্ষেত্রে অতি সংবেদনশীল
শূন্যস্থান পূরণ অংশ-৭
প্রিয় সমাপনী শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়েআজ ২নং প্রশ্নের ‘শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ’ দেওয়া হলো।
অধ্যায়-৮
১৩। মনোযোগের সঙ্গে—করা আমাদের দায়িত্ব।
উত্তর: লেখাপড়া।
১৪। সমাজে বিভিন্ন ধরনের সম্পদ আছে, এগুলো — করা আমাদের দায়িত্ব।
উত্তর: সংরক্ষণ
১৫। আমরা বড়দের — করব আর ছোটদের ভালোবাসব।
উত্তর: শ্রদ্ধা
১৬। দেশের — সবকিছুর ঊর্ধ্বে স্থান দেব।
উত্তর: স্বার্থকে
১৭। — অমান্য করলে শাস্তি ভোগ করতে হয়।
উত্তর: আইন
১৮। ভোট দেওয়ার মাধ্যমে নাগরিকগণ রাষ্ট্রের — অংশগ্রহণ করে।
উত্তর: শাসন কাজে
১৯। সন্তানদের শিক্ষিত করে গড়ে তোলা প্রত্যেক — দায়িত্ব।
উত্তর: মা-বাবার
২০। আমরা যেখানে — আছে, সেখান দিয়ে রাস্তা পার হব।
উত্তর: জেব্রাক্রসিং
২১। ভেজা হাতে বৈদ্যুতিক তার ধরার ফলে — হওয়ার আশঙ্কা থাকে।
উত্তর: বিদ্যুৎস্পৃষ্ট
২২। — না জানলে পানিতে নামবে না।
উত্তর: সাঁতার
২৩। গ্যাস দিয়ে আমরা — করি।
উত্তর: রান্না
অধ্যায়-৯
১. আমাদের চারপাশে নানা রকম — আছে।
উত্তর: মানুষ।
২. আমাদের যেমন অনেক মিল আছে, তেমনি অনেক — আছে।
উত্তর: অমিলও।
৩. প্রত্যেকের — আছে, — ভিন্নতা আছে।
উত্তর: প্রতিভায়, আচরণেও।
৪. অটিস্টিক শিশুরা একই কাজ — করতে থাকে।
উত্তর: একটানা
৫. — কোনো রোগ নয় যে চিকিৎসা করলেই সেরে যাবে।
উত্তর: অটিজম।
৬. সঠিক শিক্ষার মাধ্যমেই অটিস্টিক শিশুদের — জীবনে অভ্যস্ত করা সম্ভব।
উত্তর: স্বাভাবিক।
৭. অটিস্টিক শিশু শারীরিকভাবে সম্পূর্ণ —।
উত্তর: সুস্থ
প্রশ্ন: কোনো কোনো অটিস্টিক শিশু চমৎকার — অধিকারী হয়।
উত্তর: প্রতিভার।
৮. খেয়াল রাখতে হবে, অটিস্টিক শিশুরা যেন — না হয়।
উত্তর: বিরক্ত।
৯. আমরা সবাই মিলে অটিস্টিক শিশুদের — করব।
উত্তর: সাহায্য।
১০. — নামের একটি বিকাশগত সমস্যার ফলে শিশুদের এই অন্য রকম আচরণ হয়ে থাকে।
উত্তর: অটিজম
১১. অটিস্টিক বন্ধুরা আমাদের সঙ্গে — করতে চায় না।
উত্তর: বন্ধুত্ব।
১২. আদর করতে গেলে — যায়।
উত্তর: রেগে
১৩. অটিস্টিক শিশুরা আলো, গতি, শব্দ, ঘ্রাণ বা স্বাদের ক্ষেত্রে অতি —।
উত্তর: সংবেদনশীল।
১৪. অনেক সময় স্বাভাবিক শব্দ শুনেই — হয়।
উত্তর: উত্তেজিত।
১৫. অটিস্টিক শিশুরা — থাকতে ভালবাসে।
উত্তর: চুপচাপ।
১৬. অটিস্টিক শিশুরা একই শব্দ — বলতে থাকে।
উত্তর: বারবার
১৭. অটিজম সমস্যায় আক্রান্ত শিশুদের — শিশু বলে।
উত্তর: অটিস্টিক
১৮. কোনো কোনো অটিস্টিক শিশু অন্য শিশুদের মতোই — করত পারে।
উত্তর: লেখাপড়া
১৯. অটিস্টিক শিশুদের একটি বিশেষ খেলনা বা জিনিসের প্রতি প্রবল — থাকে।
উত্তর: আকর্ষণ
২০. একজন বিশেষজ্ঞ অটিস্টিক শিশু শনাক্ত করতে পারেন বিভিন্ন — করে।
উত্তর: পরীক্ষা-নিরীক্ষা।
২১. অটিস্টিক শিশুদের প্রতি বিশেষ যত্ন নিলে তারা আমাদের সঙ্গে সমানভাবে — হওয়ার সুযোগ পাবে।
উত্তর: বিকশিত।
২২. অটিস্টিক বন্ধুদের সঙ্গে আমরা — আচরণ করব।
উত্তর: বন্ধুসুলভ।
অধ্যায়-১০
১. আমরা প্রতিদিন বিভিন্ন রকম — করি।
উত্তর: কাজ।
২. বিভিন্ন মত অনুযায়ী — নেওয়া সম্ভব নয়।
উত্তর: সিদ্ধান্ত।
৩. সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজন —।
উত্তর: ঐকমত্য।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল