অটোডেস্কের পরিবেশক হলো গ্লোবাল ব্র্যান্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি ত্রি-মাত্রিক নকশা, প্রকৌশল নকশা তৈরির সফটওয়্যার নির্মাতা বিশ্বখ্যাত প্রতিষ্ঠান অটোডেস্ক বাংলাদেশে তাদের পণ্যের পরিবেশক হিসেবে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডকে নিয়োগ করেছে। গ্লোবাল ব্র্যান্ড এখন থেকে অটোডেস্কের বিভিন্ন সফটওয়্যার দেশে বাজারজাত করবে।
অটোডেস্কের সঙ্গে সম্পৃক্ততার ব্যাপারে গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আবদুল ফাত্তাহ্ বলেন, ‘বাংলাদেশে আমাদের দৃঢ় অবস্থান এবং প্রযুক্তিপণ্য বিপণনে আমাদের অভিজ্ঞতা এ ক্ষেত্রে কাজে লাগবে।’ অটোডেস্কের বাংলাদেশ এবং সার্কভুক্ত দেশগুলোর চ্যানেল কান্ট্রি ম্যানেজার পঙ্কজ গাবা বলেন, ‘আমরা বিশ্বাস করি, পরিবেশক নিয়োগের কারণে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি বাজারে অটোডেস্ক পণ্যের উপস্থিতি বাড়বে।’
—বিজ্ঞপ্তি