অটোক্যাডের নতুন বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটোক্যাড বিষয়ে নতুন একটি বই প্রকাশ করেছে সিসটেক পাবলিকেশন্স লিমিটেড। মাস্টারিং অটোক্যাড টুডি থ্রিডি নামের বইটি লিখেছেন স্যামুয়েল মল্লিক। এতে টুডি ড্রাফটিং ও থ্রিডি মডেলিং নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এতে ১৪টি প্রকল্প আছে অনুশীলন করার জন্য। ৬৭২ পৃষ্ঠার এই বইয়ের দাম ৪৭০ টাকা। —বিজ্ঞপ্তি