অটোগ্রাফ-কথন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসবের আগেই ঠিক করে রেখেছিলাম সব আই-জিনিয়াসের অটোগ্রাফ নিয়ে রাখব। সারা দেশ থেকে ১০১ আই-জিনয়াস নির্বাচন করা হবে। তার মানে কম ব্যাপার নয়! এরা যার যার অঞ্চলের ইন্টারনেট তারকা হিসেবে স্বীকৃৃত হবে। কিন্তু কিসে নেব অটোগ্রাফ? আমার দলের অন্য সদস্যদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিলাম, সাদা টি-শার্টকে খাতা বানিয়ে বগুড়া-রংপুর অঞ্চলের সব জিনিয়াসের অটোগ্রাফ সংগ্রহ করব। শুরু হলো আমাদের অটোগ্রাফ অভিযান। এক জেলার উৎসব শেষ করে আমরা যাচ্ছি অন্য জেলায়। প্রতিটি উৎসব সফল হচ্ছে আর সাদা টি-শার্টে আই-জিনিয়াসরা রাখছে তাদের স্বাক্ষর। উৎসবও এক এক করে শেষ হয়ে যাচ্ছে। ঠাকুরগাঁও উৎসব শেষে আই-জিনিয়াসের অটোগ্রাফ নিতে গিয়েই বাধল বিপত্তি। কোথাও পাওয়া যাচ্ছে না আমাদের শখের অটোগ্রাফের খাতাটি (টি-শার্ট)। চলতি পথেই আমাদের বুড়ো আঙুল দেখিয়ে কোথায় জানি হারিয়ে গেছে সে! মনের দুঃখে বাকি উৎসবে আমাদের আর কেউ অটোগ্রাফ নিতে যায়নি।  ইমাম হাসান