অটোরান বন্ধ করুন সহজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণত হার্ডডিস্ক ড্রাইভ, সিডি ড্রাইভ, ডিভিডি ড্রাইভ, পেনড্রাইভ, মেমোরি কার্ড ইত্যাদি ড্রাইভে ভাইরাস থাকলে সেটি পিসিতে লাগানোর সঙ্গে সঙ্গে অটোরান হয়। যার ফলে নিজ থেকে ওই ড্রাইভটি চালু হয়ে যায় এবং ড্রাইভে থাকা ভাইরাসগুলো পিসিতে ইন্সটল হয়ে যায়। ড্রাইভের অটোরান বন্ধ করতে ইচ্ছে করলে ব্যবহার করা যায় সফটওয়্যার। সফটওয়্যারটি ইনস্টল না করেই ব্যবহার করা যায়। সফটওয়্যারটি চালিয়ে পছন্দের অপশনটিতে টিক চিহ্ন দিয়ে Apply করে পিসি পুনরায় চালু করলেই হবে। ৬৭৭ কিলোবাইটের সফটওয়্যারটি http://roufmomen.blogspot.com/2012/07/auto-run.html ঠিকানা থেকে নামানো যাবে।—মোমেন আবদুর রউফ, বানিয়াচং, হবিগঞ্জ