অণুকাব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরমে জ্যামে
হাঁসফাঁস
বাসা থেকে ক্যান
বাইরে যাস!

বাসায় দেখি
‘কারেন’ নাই
গরম কবিকে
ছাড়েন নাই।

ডাইনে গরম
গরম বামে
করছি গোসল
গরম ঘামে।

জ্যাম গরমে
কোথায় যাই
যাওয়ার কোনো
জায়গা নাই।