প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয় ছেলেরা আয় মেয়েরা
বইমেলাতে যাই
বই কিনতে ভাল্লাগে না
বাদাম কিনে খাই।
বইমেলার গেটে
দেখে রওশন আলী
দুয়েক জনের হাতে বই
বাকিদের হাত খালি।
সবার মাঝে বলি
সত্য কথা কই
ঘর ভরা ফার্নিচার
কোথায় রাখি বই!
দেখার জিনিস বই
কেনার জিনিস নয়,
তাই দেখি মেলায়
লক্ষ লোক হয়।
বইমেলায় মেলা বই
ক্রেতারা গেল কই
বই বেশি ক্রেতা কম
এ প্রজন্ম ডটকম।
খাওয়ার পর দই চলে
টানলে গরু মই চলে
কানকো দিয়ে কই চলে
বিজ্ঞাপনে বই চলে!
একটিও বই বিক্রি হয়নি
বিকেল-সন্ধ্যাবেলায়
অটোগ্রাফ দেব বলে
গিয়েছিলাম মেলায়।
হাজার হাজার লেখক
পাঠক শত শত
জানতে কেন চাও,
‘বিক্রি হলো কত?’