অণুবীক্ষণ যন্ত্রের কাজে স্মার্টফোন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার প্রিয় স্মার্টফোনটি শিগগিরই উচ্চ ক্ষমতার অণুবীক্ষণ যন্ত্রের কাজ করতে পারবে। এর ফলে ক্ষুদ্রতম ভাইরাসও আপনি শনাক্ত করতে পারবেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা স্মার্টফোনে সংযোজনের উপযোগী ও সহজে বহনযোগ্য একটি যন্ত্র তৈরি করেছেন। এটি ভাইরাস ও ব্যাকটেরিয়া শনাক্তকরণে ব্যবহার করা যেতে পারে। এই যন্ত্র এক পাউন্ডের অর্ধেকেরও কম ওজনের। একটি স্মার্টফোনের ক্যামেরা মডিউলের সঙ্গে যন্ত্রটির সংযুক্ত করে ওই গবেষকেরা হিউম্যান সাইটোমাগ্যালোভাইরাস (এইচসিএমভি) নামের একটি ভাইরাস শনাক্তে সমর্থ হয়েছেন। টাইমস অব ইন্ডিয়া।