অতিরিক্ত জেলা প্রশাসকদের জন্য আইসিটি কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সম্মেলনকক্ষে গত শনিবার তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে জেলা পর্যায়ের আইসিটি ফোকাল পয়েন্ট বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসকদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদ এবং সভাপতিত্ব করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সচিব মো. আবদুর রব হাওলাদার। এতে মেট্রো, জেলা ও উপজেলা পর্যায়ে স্থাপিত কম্পিউটার ল্যাবের ব্যবহার নিশ্চিত করতে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম এবং পরিদর্শন কৌশল, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ে সার্ভারসহ ল্যান স্থাপন কর্মসূচি, ডিজিটাল স্বাক্ষর পরিচিতি, উপজেলা ই-সেন্টার স্থাপন ও পরিচালনা সম্পর্কে আলোচনা করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এম আবদুল আজিজের সভাপতিত্বে সমাপনী অধিবেশনে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, সাংসদ আকরাম হোসেন চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিসির পরিচালক মো. মাহ্ফুজুর রহমান। —বিজ্ঞপ্তি