অদৃশ্য বাটনের আইফোন!
অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড সম্প্রতি মার্কিন প্যাটেন্ট এবং ট্রেডমার্ক অফিস থেকে ‘ডিস-অ্যাপিয়ারিং বাটন অর স্লাইডার’ নামে একটি প্যাটেন্ট জমা দিয়েছে। তার মানে হচ্ছে, অ্যাপল এবার অদৃশ্য বোতামের আইফোন তৈরি করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি বর্ণনা দিয়েছে, কীভাবে প্রয়োজনের সময় আইফোন এবং অন্য যন্ত্রগুলো স্বাভাবিকভাবে অদৃশ্য বোতামের মাধ্যমে পরিচালিত হবে। ধারণা করা হচ্ছে, অদূরভবিষ্যতে অ্যাপলের নতুন আইফোনে এ প্রযুক্তিটি যুক্ত করা হবে। ফোনের ‘হাউজিং’ হিসেবে একটি বাটন একই উপাদান দিয়ে তৈরি করা হবে। আর তাই এটি অঙ্গীভূতভাবে মিশে যাবে। কিন্তু এ অবস্থাতে এটি সূক্ষ্ম ছিদ্রের মাধ্যমে পর্দার আলো জ্বালাতে পারবে।আপনি যখন বেতাম চাপবেন, তখন এর আলো নিজেই সক্রিয় হয়ে যাবে। অ্যাপল জানিয়েছে, তাদের তৈরি বিশেষ এই আইফোনগুলোতে কিছু সূক্ষ্ম ছিদ্র থাকবে, যার মধ্যে বোতামগুলো প্রায় লুকানো অবস্থায় থাকবে। বোতাম ও আইফোনটি একই উপাদানের হবে, যাতে আইফোন থেকে এগুলোকে আলাদা না মনে হয়।এই বোতামগুলো ব্যবহারকারীর আঙুলের ইশারা, তাপমাত্রা অথবা শব্দের মাধ্যমে সব ধরনের কাজ করতে পারবে। —সিনেট, সিবিএস নিউজ অবলম্বনে প্রদীপ সাহা