অদৃশ্য হেলমেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অদৃশ্য হেলমেট
অদৃশ্য হেলমেট

হেলমেট পরার প্রতি বাইসাইকেল ও মোটরসাইকেল আরোহীদের ভীষণ অনীহা। কারও দাবি, হেলমেট পরলে চুল নষ্ট হয়, কেউ আবার হেলমেটকে মনে করেন বাড়তি ঝামেলা। সুইডেনের দুই নারী ডিজাইনার অ্যানা হপ্ট ও টেরেসা অলসটিন তাই তৈরি করেছেন অদৃশ্য হেলমেট। আপাতদৃষ্টিতে দেখতে কলারের মতো এই বিশেষ ধরনের হেলমেটকে বেশ ‘ফ্যাশনেবল’ বলেও দাবি করছেন তাঁরা। আকস্মিক আঘাত টের পেলে কয়েক মিলিসেকেন্ডের মধ্যে কলারটি থেকে একটি এয়ার ব্যাগ বেরিয়ে এসে ব্যবহারকারীর মাথা ঢেকে দেবে। ফোর্বস
গ্রন্থনা: মো. সাইফুল্লাহ