অধুনা সাইবার দুর্বৃত্ত ঠেকাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনলাইন প্রতারণায় সতর্ক থাকুন
অনলাইন প্রতারণায় সতর্ক থাকুন

অনলাইনে এখন সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন শিক্ষার্থী, ভাড়াটে ও অনলাইন-প্রেমিকেরা। মার্কিন অনলাইন নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভর্তি, বিশ্ববিদ্যালয়-সংক্রান্ত তথ্য, অনলাইন আয় প্রভৃতি ক্ষেত্রে প্রতারণা করে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে সাইবার দুর্বৃত্তরা।
অনলাইনে যাঁরা কেনা-কাটা করেন এবং বিভিন্ন বিষয় ভাড়া নেন তাঁরাও নিরাপদে নেই। অনলাইনে সঙ্গী তালাশ করেন এমন ব্যক্তিরাও বিপদেই আছেন। 
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর দুর্বৃত্তরা সাইবার জগতে নতুন নতুন প্রতারণার জাল বিছিয়েছে। ইয়াহু ফাইন্যান্স সাইটে এ বছর এ পর্যন্ত সবচেয়ে চটকদার স্ক্যাম হিসেবে  যেসব বিষয়ের কথা উল্লেখ করা হয়, এর মধ্যে রয়েছে মারা যাওয়ার ভুয়া নোটিশ, ওয়ান-রিং ফোন কল, স্টিকি এটিএম কিপ্যাড এবং কোনো সেবা নষ্ট হয়েছে উল্লেখ করে সেবা দেওয়ার ভুয়া অঙ্গীকার।
অনলাইন ব্যবহারকারীরা সামান্য অসতর্ক থাকলেই প্রতারণার মুখে পড়তে পারেন। তাই অনলাইনে নিজেকে সুরক্ষিত রাখতে আপনার অনলাইন সুরক্ষাব্যবস্থা মজবুত রাখুন।
এখন অনলাইনে সবচেয়ে বেশি ঝুঁকির নাম প্রতারণামূলক মেইল। ব্যক্তিগত তথ্য নিয়েই দুর্বৃত্তরা এখন আর সন্তুষ্ট থাকছে না, ভয় দেখিয়ে স্বার্থ হাসিলের চেষ্টা করে বসছে। এখন জীবনেরই অংশ হয়ে গেছে ই-মেইলে যোগাযোগ করা। অফিসের কাজ বা ব্যক্তিগত দুই জায়গাতেই ই-মেইল সেবা প্রয়োজন হয়ে পড়েছে। ধীরে ধীরে নিজের ই-মেইল ঠিকানা ছড়িয়ে পড়ে ভারচুয়াল দুনিয়ায়। অনেক সময় কিছু আকর্ষণীয় অফার নিয়ে ই-মেইল আসে, যেগুলোতে নানা ধরনের প্রলোভন দেখানো হয়।  এসব আসলে কৌশলে ব্যক্তিগত বিভিন্ন তথ্য এমনকি অর্থ আত্মসাত্ করার একটা অপচেষ্টা। না জানা থাকায় অনেকে এসব ফাঁদে পা দেন।

অনলাইন প্রতারণায় সতর্ক থাকুন
অনলাইন প্রতারণায় সতর্ক থাকুন


প্রায়ই ই-মেইল আসে, ‘আমি এখন অন্য একটি দেশে আটকে আছি! আমার টাকাপয়সা, মোবাইল ও ক্রেডিট কার্ড সব হারিয়ে গেছে। যে এ মেইল পাবেন, দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করুন!’ আবার এসব মেইলের মধ্যে থাকে, ব্যবহারকারীদের মধ্যে একটি লটারি ড্র অনুষ্ঠিত হয়েছে এবং এতে মোট ১০ জন নির্বাচিত হয়েছেন। আপনি তাঁদের অন্যতম! প্রয়োজনীয় তথ্যসহ যোগাযোগ করুন। 
সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে, লোভ দেখিয়ে যেসব মেইল আসে বা প্রতারণামূলক ই-মেইলের সঙ্গে থাকা কোনো লিংকে ক্লিক করবেন না। যদি এ রকম কোনো লিংক পরীক্ষা করে দেখতে চান, তবে সরাসরি মেইল থেকে লিংকে না গিয়ে লিংকটি কপি করে ব্রাউজারে আলাদাভাবে ম্যানুয়ালি পরীক্ষা করুন। কোনো বিশ্বাসযোগ্য উত্স থেকে হলেও কোনোভাবেই আপনার ই-মেইলের ইনবক্সে আসা লিংকে বিশ্বাস করা ঠিক হবে না।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন অনলাইন প্রতারণা ঠেকাতে কয়েকটি পরামর্শ দিয়েছে। তিনটি পরামর্শ গুরুত্বপূর্ণ:
১. অপরিচিত কাউকে টাকা পাঠাবেন না।
২. কখনো কাউকে চেক বা কোনো লোভনীয় প্রস্তাবের বিনিময়ে টাকা পাঠাতে সম্মত হবেন না।

৩. যে মেসেজগুলোতে আপনার ব্যক্তিগত ও আর্থিক তথ্য জানতে চাওয়া হয় এবং নানা রকম লোভ দেখানো হয়, সে মেইলগুলোতে ক্লিক করবেন না। 

 সম্প্রতি মারা গেছেন—এমন কারও কথা উল্লেথ করে অর্থ সাহায্য চেয়ে বা নানা রকম কথায় ফাঁসিয়ে আপনার কাছে অর্থ চেয়ে মেইল আসতে পারে। এ ধরনের মেইল সাধারণত স্প্যামে জমা হয়। আগ্রহ নিয়ে এ ধরনের মেইলে ক্লিক করা উচিত হবে না। আর এ ধরনের মেইলে থাকা লিংকে তো নয়ই। কারণ এ ধরনের লিংক থেকে ম্যালওয়্যার ছড়াতে পারে।

যদি আপনার মোবাইলে একবার কোনো অপরিচিত নম্বর থেকে কল এসে থেমে যায়, আপনি সাধারণত কল ব্যাক করার প্রবণতা থাকে। অপরিচিত নম্বরের ক্ষেত্রে একটু সতর্ক হয়েই কল ব্যাক করা উচিত। এ ছাড়া অনলাইন প্রতারণা থেকে সুরক্ষিত থাকতে ওয়েব ফ্রি সিকিউরিটি স্ক্যান, ম্যালওয়্যারপূর্ণ সফটওয়্যার ডাউনলোডে সতর্ক থাকুন।