প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলা থেকেই নানা রকম স্বপ্ন দেখতে দেখতে বড় হয়েছি। কখনো কার্টুন দেখতে দেখতে ব্যাটম্যান, স্পাইডারম্যান হতে চাইতাম। আবার যখন দেখতাম রিকশাওয়ালা এক জায়গা থেকে আরেক জায়গায় যাত্রী নিয়ে কিছু টাকা পকেটে পুরছে, তখন মাঝেমধ্যে রিকশাওয়ালা হতেও ইচ্ছে করত। বছর দুয়েক আগের এক রাতে আমি আর আমার বাবা ফুটপাতে দাঁড়িয়ে কিছু একটা খাচ্ছিলাম। এরপর ডাস্টবিনের পাশ দিয়ে নাকেমুখে রুমাল চাপা দিয়ে, দ্রুত পায়ে চলে যাওয়ার সময় দেখলাম, সেই ডাস্টবিনেই একজন মানুষ খাবার খুঁজছে। এ দৃশ্য আমাকে মর্মাহত করে। এর পর থেকেই আমার মনে হয়, এসব অতিদরিদ্র মানুষের জন্য কিছু একটা করা দরকার। আপনি আসবেন কি আমার সঙ্গে?