অনলাইন কার্যক্রমের মাসিক প্রতিবেদন দেবে গুগল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনলাইনে কী কী করা হলো তার একটা মাসিক প্রতিবেদন পেলে মন্দ হয় না। আর এ দায়িত্বটা এবার গুগল নিজে থেকেই নিচ্ছে।যাঁরা অনলাইনে নিজের কাজের রেকর্ড রাখতে চান, তাঁদের জন্য গুগল নতুন একটি সার্ভিস চালু করেছে। বুধবার ২৮ মার্চ থেকে ‘অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি’ নামের নতুন এ সার্ভিসটি চালু করেছে গুগল। গুগলে লগ ইন থাকা অবস্থায় জিমেইল ব্যবহার করে যোগাযোগ এবং অনুসন্ধান (সার্চ) করার বিষয়গুলো টুকে রাখবে গুগল।এ সার-সংক্ষেপের মধ্যে ওয়েব ব্রাউজার এবং কোন কোন অপারেটিং সিস্টেম কোন কোন দেশ থেকে ব্যবহার করা হয়েছে, তারও তালিকা থাকবে। এর ফলে কেউ অবৈধভাবে অ্যাকাউন্ট ব্যবহার করছে কি না, সে তথ্যও এ প্রতিবেদনে পাওয়া যাবে।অনলাইনে গুগল সার্ভিস-সংক্রান্ত এ মাসিক প্রতিবেদনটি ব্যবহারকারীর জিমেইল অ্যাকাউন্টে পাঠাবে বলেই জানিয়েছে গুগল।