অনলাইন কুইজের দ্বিতীয় রাউন্ডে পুরস্কার পেল ১৮ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার সোর্স লিমিটেডের ফিফা ওয়ার্ল্ড কাপ-২০১০ অনলাইন কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণকারীদের মধ্যে ১৮ জন বিজয়ীকে পুরস্কৃত করেছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কম্পিউটার সোর্সের বিপণন পরিচালক মোখলেসুর রহমান বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে পুরস্কার বিতরণ ছাড়াও এবারের ফিফা-২০১০ বিশ্বকাপ, কুইজ প্রোগ্রামের নানা দিক ও ওয়েবসাইটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। www.computersourcebd.com ঠিকানার ওয়েবসাইটে কুইজ পাওয়া যাবে।—বিজ্ঞপ্তি