অনলাইন নিপীড়ন ঠেকাতে টুইটারের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিপীড়ন প্রতিরোধী টুল বা দরকারি ফিচার আনছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। আপত্তিকর বা অবমাননাকর আচরণ ঠেকাতে টুইটার কোনো ব্যবস্থা নিচ্ছে না—এমন সমালোচনার মুখে গতকাল মঙ্গলবার টুইটার কর্তৃপক্ষ তাদের প্ল্যাটফর্মে সাইবার নিপীড়ন প্রতিরোধী উন্নত ফিচার যুক্ত করার ঘোষণা দেয়। টুইটার ঘোষণা দিয়েছে, তারা ‘মিউট’ অপশনটির কার্যকারিতা আরও বাড়াবে। এতে ব্যবহারকারী নির্দিষ্ট শব্দ, বাক্য বা আলোচনা নোটিফিকেশন আকারে দেখার বিষয়টি বন্ধ করে রাখতে পারবেন।

এখন মিউট অপশন ব্যবহার করে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে টুইট বন্ধ করে রাখা যায়। শিগগিরই সব ব্যবহারকারী মিউটের নতুন সুবিধার আওতায় আসবেন। গত জুলাই মাসে অনলাইন নিপীড়নের অভিযোগে বেশ কিছু অ্যাকাউন্ট বন্ধ করে দেয় টুইটার। তথ্যসূত্র: রয়টার্স।