অনলাইন বিজ্ঞাপনে নতুন সুবিধা আনল জিঅ্যান্ডআর

স্থানীয় ওয়েবসাইট নির্মাতা ও বিজ্ঞাপনদাতাদের জন্য গ্রিন অ্যান্ড রেড টেকনোলজিস (জিঅ্যান্ডআর) নতুন অনলাইন বিজ্ঞাপন প্ল্যাটফর্ম উন্মুক্ত করেছে। আজ রোববার ‘জিঅ্যান্ডআর ৩.০’ নামের এই প্ল্যাটফর্ম উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির নতুন এই প্ল্যাটফর্মে রয়েছে অ্যাড মার্কেট ও পার্টনারশিপ মডেল সুবিধা। এতে যুক্ত হয়েছে বাংলা ভাষা সমর্থিত ড্যাশ বোর্ড। জানিয়েছে জিঅ্যান্ডআর।
নতুন সংস্করণ আসার আগে থেকেই জিঅ্যান্ডআর বাংলাদেশি ওয়েবসাইট ও অ্যাপসের বিভিন্ন সেবা দিচ্ছে। নতুন সংস্করণ আসায় অনলাইন বিজ্ঞাপনে আগ্রহী যেকোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি অনলাইন বিজ্ঞাপন সুবিধা নিতে পারবেন। এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করা কিংবা বিজ্ঞাপন দেওয়া সহজ।
জিঅ্যান্ডআর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় অনলাইন বিজ্ঞাপন বাজারে ব্যাপক পরিবর্তন এনেছে জিঅ্যান্ডআর । স্থানীয় ওয়েবসাইট নির্মাতা ও বিজ্ঞাপনদাতাদের মধ্যে সমন্বয় করেছে এই প্ল্যাটফর্মটি। বর্তমানে প্রায় এক হাজার ৫০০ ওয়েবসাইটে প্রদর্শিত হচ্ছে এ প্ল্যাটফর্মের বিজ্ঞাপন।
বিস্তারিত জানা যাবে জিঅ্যান্ডআরের (www.green-red.com) ওয়েবসাইট থেকে।