অনলাইন মেলায় ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: বিক্রয়ের অনলাইন মেলা
ছবি: বিক্রয়ের অনলাইন মেলা

অনলাইনে পণ্য কেনাবেচায় ‘অনলাইন মেলা’ আয়োজন করেছে বিক্রয় ডটকম। ১০ নভেম্বর থেকে শুরু তিন দিনের এ মেলায় অ্যাপল, স্যামসাং, এইচটিসি, মাইক্রোসফট, আসুস, ডেলসহ বিভিন্ন ব্র্যান্ডের প্রযুক্তিপণ্য ও অন্যান্য পণ্য বিক্রি হবে। বিক্রয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেলা উপলক্ষে বিভিন্ন পণ্যে ছাড় পাবেন ক্রেতারা।

পণ্য কিনতে বিক্রয় ডটকমের অনলাইন শপের ‘বাই নাউ’ বাটন ব্যবহার করা যাবে। অনলাইনে কেনার পর পণ্য হাতে পেয়ে তার দাম পরিশোধের সুযোগ রয়েছে। ঢাকা শহরে ৪৮ ঘণ্টা ও ঢাকার বাইরে তিন থেকে পাঁচ দিনের মধ্যে পণ্য পৌঁছাবে। বিজ্ঞপ্তি