অনলাইন সরগরম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজধানী ঢাকা এবং বন্দরনগর চট্টগ্রামের সিটি করপোরেশন নির্বাচন আগামীকাল ২৮ এপ্রিল। এবারের নির্বাচন নিয়ে সরগরম ইন্টারনেটের সামাজিক যোগাযোগ মাধ্যমও। ভোটারদের দ্বারে দ্বারে যেমন যাচ্ছেন প্রার্থীরা, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও তাঁদের উপস্থিতি চোখে পড়ার মতো। এর আগে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অবস্থা দেখা যায়নি। তবে বিষয়টি সাধারণ জনগণের মধ্যেও বেশ সাড়া জাগিয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা ধরনের আলোচনা।
অনেকেই এ মাধ্যমকে ব্যবহার করে প্রার্থীদের কাছে নগরবাসীর চাহিদার বিষয়গুলো জানতে চাইছেন এবং সেগুলো নির্দিষ্ট প্রার্থীর কাছে পৌঁছানো এবং এ বিষয়ে প্রতিশ্রুতির ব্যাপারে জেনে নিচ্ছেন। পুরো বিষয়টিই পরিচালিত হচ্ছে অনলাইনে, সামাজিক যোগাযোগ মাধ্যম ঘিরে।
সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তরে মেয়র পদের প্রার্থীর সংখ্যা ১৬ জন এবং ঢাকা দক্ষিণে ২০ জন। চট্টগ্রামের সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২ জন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী তালিকায় আছেন ২০ জন। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় আছেন একাধিক প্রার্থী। মেয়র পদপ্রার্থী সাঈদ খোকনের নিজের ফেসবুক পেজ (facebook.com/Sayeed.Khokon70) থেকে চলেছে নানা ধরনের প্রচারণা।
সাঈদ খোকনের নিজস্ব ফেসবুক পেজের বাইরেও রয়েছে ‘সাঈদ খোকন ফ্যান ক্লাব’ (facebook.com/SayeedKhokonFanClub) নামের একটি ফেসবুক পেজ। সেখানেও চলছে এই মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণা। ফেসবুকের পাশাপাশি সক্রিয় আছে সাঈদ খোকনের ব্যক্তিগত ওয়েবসাইট (www.sayeedkhokon.com)। এসব উদ্যোগ ছাড়াও শুধু নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে তৈরি করেছেন বিশেষ ভিডিও (http://bit.ly/1FkY8bR)। এতে নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে।
আরেক প্রার্থী মির্জা আব্বাসের প্রচারণা চলেছে আদর্শ ঢাকার ফেসবুক পেজে (facebook.com/adarshaDHAKA)। এ ছাড়া মির্জা আব্বাসের নামে অফিশিয়াল ফেসবুক পেজ (facebook.com/MirzaAbbasOfficial) থেকে ইশতেহারসহ নির্বাচন নিয়ে তাঁর খবর, বক্তব্য, নির্বাচনী প্রচারণার খবর পাওয়া যাচ্ছে।
প্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিনও নিজের ফেসবুক পেজে (facebook.com/hajisaifuddinahmedmilon) চালিয়েছেন প্রচারণা।
ঢাকা উত্তর সিটি করপোরেশন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬ জন। প্রার্থী। আনিসুল হক তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে (facebook.com/pages/Annisul-Huq/791089057633948) প্রচারণা চালানোর পাশাপাশি চালু করেছেন ‘আমরা ঢাকা’ (facebook.com/AmraDhaka) নামের আরেকটি পেজ। ফেসবুক ছাড়াও টুইটারেও (www.twitter.com/Amra_Dhaka) সক্রিয় এ উদ্যোগ। এ উদ্যোগের রয়েছে ওয়েবসাইটও (www.amradhaka.com)। মূলত ঢাকার বিভিন্ন নাগরিক সমস্যা, সে সমস্যার কথা মেয়র প্রার্থীকে জানানো—এমন নানা বিষয় তুলে ধরা হচ্ছে আমরা ঢাকার ফেসবুক পেজে। পাশাপাশি টুইটারে ঢাকার পুরোনো ছবির পাশাপাশি কী কী উন্নয়ন হবে, সে বিষয়ক প্রচারণা তুলে ধরা হচ্ছে। এ উদ্যোগের রয়েছে গুগল প্লাস পেজও (http://bit.ly/1Jr9V7j)।
আরেক প্রার্থী তাবিথ আউয়ালের তথ্য আছে আদর্শ ঢাকার ফেসবুক পেজে।  (facebook.com/adarshaDHAKA) এ ছাড়া তাবিথ আউয়াল ফর মেয়র নামের একটি ফেসবুক পেজ (facebook.com/TabithAwal.ForMayor) থেকেও চলছে প্রচারণা। এ ছাড়া রয়েছে একাধিক পেজ, যার মাধ্যমে তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে।
মেয়র পদপ্রার্থী জোনায়েদ আবদুর রহিম সাকির নির্বাচন চালু করেছেন বিশেষ এক উদ্যোগ। ‘আগামীর ঢাকা’ নামের এ উদ্যোগের ঢাকার বিভিন্ন বিষয়ে নিজের প্রতিশ্রুতি তুলে ধরছেন ফেসবুক পেজের (facebook.com/agamirdhakapage) মাধ্যমে। আগামীর ঢাকা নামেরও ওয়েবসাইটও (http://agamirdhaka.com) চালু করা হয়েছে। জোনায়েদ সাকির পরিচিতি, নির্বাচন নিয়ে প্রতিশ্রুতি ছাড়াও এখানে ভিজিটরদের সংযুক্ত হওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট (facebook.com/zonayed.saki1) থেকেও চালাচ্ছেন প্রচারণা।
উত্তরের আরেক প্রার্থী মাহী বি চৌধুরীর ফেসবুকে রয়েছে নিজের ব্যক্তিগত ভেরিফায়েড পেজ (facebook.com/pages/Mahi-B-Chowdhury/188391377894604)। নিজের পেজেও তিনি নানা ধরনের প্রচারণা চালাচ্ছেন নির্বাচন নিয়ে। এ ছাড়া শুধু নির্বাচন নিয়েই চালু করেছেন ‘প্রজন্ম শহর’ নামের একটি উদ্যোগ। এ উদ্যোগের ফেসবুক পেজে (facebook.com/projonmoshohor) ঢাকা নিয়ে বিভিন্ন ধরনের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরছেন তিনি। এই প্রজন্ম শহরের উদ্যোগে রয়েছে নিজস্ব ওয়েবসাইট (www.projonmoshohor.com)। নিজের ব্যক্তিগত ওয়েবসাইটেও (www.mahibchoudhury.com) রয়েছে প্রচারণা।
এ ছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মেয়র প্রার্থীদের কাছে নগরবাসীর চাওয়া সংগ্রহ করা হচ্ছে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে। নগরবাসীর নির্বাচিত চাওয়াগুলো প্রার্থীদের কাছে পৌঁছানোরও উদ্যোগ নিয়েছে সংগঠনগুলো। এ ছাড়া টুইটারে চালু করা হয়েছে আস্ক মেয়রস নামের একটি অ্যাকাউন্ট (www.twitter.com/AskMayors)। এতে প্রশ্ন কিংবা নগরবাসীর চাহিদা মেয়র প্রার্থীদের জানানো যাবে।
রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনের নাগরিকেরা কী চান এবং নাগরিক জীবনের নানা সমস্যার কথা তুলে ধরতে চালু করা হয়েছে পাবলিক উইন্ডোবিডি নামের ওয়েবসাইট (www.publicwindowbd.com)। এ সাইটে সমস্যার কথা যেমন জানানোর সুযোগ রয়েছে, তেমনি সমাধানের পথও বলে দেওয়া যাবে। সমস্যাগুলো নিয়ে প্রার্থীদের সরাসরি প্রশ্ন করার সুযোগও থাকছে ‘আস্ক মেয়র’ অংশে। এ ছাড়া #IAmDhaka নামের বিশেষ উদ্যোগের মাধ্যমেও নানাভাবে নাগরিক জীবনের সমস্যাগুলো তুলে ধরার উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী একাধিক প্রতিষ্ঠান। এই সাইটে জনগণের চাহিদার কথা উল্লেখ করে একটি নির্বাচনী ইশতেহারও প্রকাশ করা হয়েছে।
নির্বাচন কমিশনের ওয়েবসাইট
তিন সিটি করপোরেশনের নির্বাচনী প্রক্রিয়ার সব তথ্য আছে বাংলাদেশ বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে (www.ec.org.bd)। মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী তালিকা, প্রার্থীদের হলফনামাও দেখা যাবে এখানে। আছে ভোটার তালিকা। আপনি কোন এলাকার ভোটার, কোন কেন্দ্রে ভোট দেবেন—এমন তথ্য পাওয়া যাবে এই সাইটে ‘সিটি করপোরেশন নির্বাচনে ভোট কেন্দ্রের তথ্য’ অংশে।