অনলাইন হোটেল বুকিং বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোভাগো
জোভাগো

ঈদের সময় মানুষের অনলাইনে হোটেল খোঁজার হার বেড়েছে। অনলাইনে হোটেল বুকিং দেওয়ার হারও বাড়তে দেখা গেছে। অনলাইন হোটেল বুকিং প্ল্যাটফর্ম জোভাগোর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জোভাগোর তথ্য অনুযায়ী, এবারের ঈদে ১০০ শতাংশ পর্যন্ত অনলাইন হোটেল বুকিং বাড়তে দেখা গেছে। চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনার হোটেলগুলোতে মানুষের আগ্রহ ছিল বেশি।
জোভাগোর তথ্য অনুযায়ী, সাধারণত ঈদের আগে পরের ছুটিতে মানুষ দেশের বিভিন্ন এলাকায় বেড়াতে যান। তাই মানুষ এ সময় ভালো পরিবেশে থাকার জন্য আগেভাগে অনলাইনে হোটেলের খোঁজ করে বুকিং দিয়ে রাখেন। এবারের ঈদে অনলাইন প্ল্যাটফর্ম ঘিরে মানুষের আগ্রহ বেশি দেখা গেছে।
জোভাগো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মেহরাজ মুয়ীদ বলেন, মানুষের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে। ভ্রমণপ্রিয মানুষ এখন আগেভাগেই অনলাইনে সব তথ্য জেনে নেন। জোভাগো (www.jovago.net) মানুষকে সে ধরনের একটি প্ল্যাটফর্ম এনে দিয়েছে। জোভাগোর তথ্য অনুযায়ী, এবারের ঈদ উপলক্ষে প্রায় পাঁচ লাখ মানুষ অনলাইনে হোটেল সার্চ করেছেন।