অনলাইনে আইলাইফের ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেড এয়ার লাইট
জেড এয়ার লাইট

মার্কিন প্রযুক্তি ব্র্যান্ড আইলাইফের জেড এয়ার লাইট মডেলের নতুন ল্যাপটপ বাজারে এসেছে। নতুন এ ল্যাপটপ ই–কমার্স প্ল্যাটফর্ম দারাজের মাধ্যমে বিক্রি করবে প্রতিষ্ঠানটি। ১১ দশমিক ৬ ইঞ্চি মাপের ফুল এইচডি ডিসপ্লেযুক্ত ­ল্যাপটপটিতে রয়েছে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম ও ইন্টেল প্রসেসর। ৮০০ গ্রাম ওজনের ল্যাপটপটিতে ই–মেইল, ইন্টারনেট ব্রাউজিং, মাইক্রোসফট অফিস সফটওয়্যারের কাজগুলো করা যায়।

আইলাইফের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে (http://bit.ly/2XlyAdL) বিক্রি উপলক্ষে ১০ জন ভাগ্যবান ক্রেতাকে ৫ হাজার ৪৯৯ টাকায় এ ল্যাপটপ দেবে তারা। এরপর ৩৩ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। ২৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত এ অফার চলবে।

আইলাইফের ল্যাপটপে এক বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।