অনলাইনে আবাসন তথ্য জনপ্রিয় হচ্ছে

অনলাইনে পণ্য কেনাবেচার প্ল্যাটফর্মগুলোতে জনপ্রিয় হয়ে উঠছে জমি, ফ্ল্যাট বিক্রি ও ভাড়ার বিজ্ঞাপন। মানুষ এখন প্রয়োজনীয় তথ্যের খোঁজে এবং বিক্রির জন্য বিজ্ঞাপন দিতে ক্লাসিফায়েড সাইটগুলোতে যাচ্ছেন। অনলাইন মার্কেট প্লেস বিক্রয় ডট কমের তথ্য অনুযায়ী. রাজধানীতে ঢাকায় আবাসন সংক্রান্ত তথ্য সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে।
বিক্রয় ডটকম এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ বছরের এপ্রিল মাসে তাদের ওয়েবসাইটে শুধু অ্যাপার্টমেন্টের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে ১১ হাজার। এর মধ্যে উত্তরা আর মিরপুরের অ্যাপার্টমেন্টের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে বেশি।
বিক্রয় ডটকম কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইনে জমি বা ফ্ল্যাট কেনার সময় প্রকৃত বিক্রেতার সাথে যোগাযোগ করা, বিস্তারিত খোঁজ নেওয়া এবং সঠিক দাম জানাটা খুবই জরুরি। অনলাইন মার্কেটপ্লেসে অনেক বিজ্ঞাপনের মধ্য থেকে তুলনামূলক একটা ধারণা পান ক্রেতা।
বিক্রয় ডট কমের মার্কেটিং ম্যানেজার ঈশিতা শারমিন বলেন, ‘জমি বা অ্যাপার্টমেন্ট কেনা-বেচার ক্ষেত্রে প্রকাশিত বিজ্ঞাপনগুলোর যথার্থতা নিশ্চিত করতে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। বিক্রয়ে বিজ্ঞাপন দেওয়ার আগে কাস্টমার সাপোর্ট এজেন্টের মাধ্যমে ভালোভাবে পরীক্ষা করে দেখা হচ্ছে যা এই সাইট ব্যবহারকারীদের জন্য সুবিধা হবে।’