অনলাইনে আয় নিয়ে পঞ্চগড়ে প্রশিক্ষণ
অনলাইনে আয়বিষয়ক ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ শিরোনামে দুই দিনের এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল সোমবার থেকে পঞ্চগড় শিল্পকলা একাডেমীতে শুরু হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয় এবং স্বর্নিভর বাংলাদেশ এই কর্মশালার আয়োজক।পঞ্চগড়ের জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া সকালে কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) খন্দকার আজিম আহমেদ।শিক্ষিত যুবকদের অলনাইনের মাধ্যমে অর্থ উপার্জন করার বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা দেওযা হচ্ছে এ কর্মশালায়। এতে ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের মৌলিক বিষয়গুলোও শেখানো হচ্ছে। প্রশিক্ষণের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন স্বনির্ভর বাংলাদেশের নেটওয়ার্ক কর্মকর্তা মো. সাদিকুল ইসলাম। এই কর্মশালায় পঞ্চগড় জেলার ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের উদ্যোক্তা, কম্পিউটার শিক্ষক, শিক্ষিত বেকার যুবকসহ ৬০ জন অংশ নিচ্ছেন। —পঞ্চগড় প্রতিনিধি