অনলাইনে খাবার ফরমায়েশে ছাড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনলাইনে খাবার ফরমায়েশ করলে ১০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে ফুডমার্ট। ৪ নভেম্বর থেকে শুরু হওয়া ‘রবি ধামাকা ডিসকাউন্ট’ নামের অফারটি চলবে এক সপ্তাহ। রাজধানীর খিলগাঁও এলাকার রবির গ্রাহকেরা এ সুযোগ পাবেন। ফুডমার্টের এ অফারে খিলগাঁও এলাকার ১৫টি রেস্তোরাঁর খাবারের ফরমায়েশ দেওয়া যাবে। ওয়েবসাইট ছাড়াও ফুডমার্টের অ্যান্ড্রয়েড অ্যাপ থেকেও এ সুবিধা পাওয়া যাবে। (বিজ্ঞপ্তি)