অনলাইনে গাড়ির খোঁজ নিয়ে তবেই কিনছেন ক্রেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাড়ি নিয়ে গবেষণা করেছে কারমুডি
গাড়ি নিয়ে গবেষণা করেছে কারমুডি

বাংলাদেশের গাড়ি ক্রেতারা এখন গাড়ি কেনার আগে অনলাইনে বা ফেসবুকে সেই গাড়ি সম্পর্কে খোঁজ খবর নেন। গাড়ির বিক্রেতারাও বিনা মূল্যে বিজ্ঞাপন দেওয়ার সুযোগ পেয়ে গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিয়ে দেন ক্লাসিফায়েড সাইটে। উন্নয়নশীল দেশগুলোতে গাড়ির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে ‘দ্য বুমিং অটোমোটিভ ইন্ডাস্ট্রি ইন ইমার্জিং মার্কেট’ শীর্ষক একটি গবেষণা করেছে অনলাইনে গাড়ি কেনাবেচার প্ল্যাটফর্ম কারমুডি। এই গবেষণায় বাংলাদেশ ও অন্যান্য উন্নয়নশীল মার্কেটের গাড়ি শিল্পের বর্তমান ও ভবিষ্যতের অবস্থান উঠে এসেছে।
কারমুডি কর্তৃপক্ষ জানিয়েছে, কারমুডির অনলাইনে পরিচালিত গাড়ি ক্রেতা ও বিক্রেতাদের নিয়ে সংখ্যাভিত্তিক জরিপের ভিত্তিতে এ গবেষণা চালানো হয়েছে।
কারমুডির গবেষণায় বলা হয়েছে, এশিয়ার উন্নয়নশীল দেশগুলোতে নতুন গাড়ি কেনার প্রবণতা সবচেয়ে বেশি। জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের ৬৫ শতাংশ আগামী দুই বছরের মধ্যে নতুন গাড়ি কেনার পক্ষে। সেই তুলনায় পুরোনো গাড়ি কেনার পক্ষে মত দিয়েছেন মাত্র সাত শতাংশ ব্যক্তি।
কারমুডি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ই-কমার্সের প্রসারের ফলে নতুন ও পুরোনো গাড়ির ক্রেতারা গাড়ি কেনার জন্য অনলাইনে আগে ঢুঁ মারেন। বাংলাদেশেও অনলাইনে গাড়ির খোঁজ করছেন অনেক মানুষ। বাংলাদেশেও ব্যবহৃত গাড়ির চাহিদা বাড়তে থাকায় এখানে ৭০ শতাংশ ক্রেতা গাড়ি কেনার আগে অনলাইনে গাড়ির ক্লাসিফাইড বিজ্ঞাপন দেখেন।বাংলাদেশের গাড়ির ডিলাররা প্রচারের জন্য ফেসবুক ও পত্রিকাকে বেশি প্রাধান্য দেন।

কারমুডির গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের মানুষের ক্রয়ক্ষমতা বেড়ে যাওয়া ও রাস্তার উন্নতির কারণে আগামী পাঁচ বছরে বাংলাদেশে ব্যবহৃত গাড়ির কেনা বেচা আরও বাড়বে।
কারমুডি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জোয়াও পেডরো প্রিন্সিপে বলেন, ‘বাংলাদেশে গাড়ির বাজার বড় হচ্ছে। শুধু ২০১৪ সালের হিসেবে ধরলে দেখা যাবে তিন লাখেরও বেশি মোটরসাইকেল কেনাবেচা হয়েছে এ সময়। এদিকে গাড়ির বাজারেও নতুন নতুন ব্র্যান্ডের প্রচলন দেখা যাচ্ছে। কিছু নতুন ইউরোপীয় ব্র্যান্ডের গাড়ি শিগগিরই বাজারে আসবে। বর্তমানে বাংলাদেশের বাজারে টয়োটা বিশেষ করে অ্যাক্সিও, অ্যালিওন ও প্রিমিও এর রিকন্ডিশান মডেলগুলো চলছে বেশি।গাড়ির কেনাবেচার ক্ষেত্রে কারমুডির মতো সাইটগুলো ভূমিকা রাখছে।

কারমুডির গবেষণার বিস্তারিত জানার লিংক http://www.carmudi.com.bd/research/