অনলাইনে গোপন কিছুই নয়তো গোপন
নিজেকে যতই আড়াল করে রাখুন; গবেষকেরা বলছেন, অনলাইনে থাকার জন্যই কিছুতেই নিজেকে গোপন রাখতে পারবেন না আপনি।নাম-পরিচয়, ফোন নম্বর, ঠিকানা যতই গোপন থাকুক না কেন, মোবাইল নেটওয়ার্কের সাহায্যে কোনো ব্যক্তির যাবতীয় তথ্যই বর্তমানে বের করা সহজ। এ প্রসঙ্গে গবেষকেরা জানিয়েছেন, অ্যানোনিমাস বা পরিচয় গোপন করা তথ্য ব্যবহার করে মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে কোনো ব্যক্তির আসল তথ্য খুঁজে বের করা সম্ভব। সম্প্রতি আন্তর্জাতিক গবেষকদের একটি দল এ তথ্য জানিয়েছেন।গবেষকদের ভাষ্য, যদি কোনো ব্যক্তি মাত্র চারবার মোবাইল ফোন ব্যবহার করে কল করে থাকেন, তাঁর সম্পর্কে যাবতীয় অনলাইন তথ্য পাওয়া ও তাঁকে শনাক্ত করা সম্ভব। ৯৫ শতাংশ ক্ষেত্রেই মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে সঠিক ব্যক্তিটির তথ্য পাওয়া সম্ভব।ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির আন্তর্জাতিক গবেষকেদের একটি দল অনলাইনে মানুষের কার্যক্রম নিয়ে গবেষণা করেন। ‘নেচার’ সাময়িকীতে প্রকাশিত নিবন্ধে গবেষকেরা জানিয়েছেন, মোবাইল ফোন নেটওয়ার্ক থেকে তথ্য সংগ্রহ করে মাত্র চারটি তথ্য জানলেই কোনো ব্যক্তির অনলাইন তথ্য জানা সম্ভব।গবেষকেরা এ উদ্ভাবন নতুন করে দুশ্চিন্তায় ফেলতে পারে ইন্টারনেট ব্যবহারকারীদের। অ্যানোনিমাস বাপরিচয় গোপন করা তথ্যগুলো নিয়েও ব্যবসায়ী ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ব্যবসা খুলে বসতে পারে।অজ্ঞাত ডেটা বা তথ্যে সাধারণত নাম, ঠিকানা, ফোন নম্বর বা সহজে শনাক্ত করা যায়, এমন কোনো তথ্যই থাকে না। গবেষকেরা জানিয়েছেন, কোনো ব্যক্তিকে শনাক্ত করতে তাঁর তথ্যের ওপর নির্ভর না করলেও চলবে, কেবল মোবিলিটি বা তাঁর কথা বলার ধরন পরীক্ষা করেই তাঁকে শনাক্ত করা সম্ভব হবে। গবেষকেরা জানিয়েছেন, প্রতিটি ব্যক্তির কথা বলার ধরন আলাদা।গবেষকেরা ১৫ মাস ধরে ১৫ লাখ মোবাইল ফোন ব্যবহারকারীর ওপর গবেষণা চালিয়ে এ তথ্য পেয়েছেন। তাঁদের মতে, মানুষ অনলাইনে বিভিন্ন অ্যাপ্লিকেশন বা নানাভাবে নিজেদের অবস্থানের তথ্য দিয়ে রাখেন। মোবাইল ফোনের টাওয়ার ব্যবহার করে তথ্য নিয়ে সহজেই একজনের গোপন তথ্যও জানা যেতে পারে; যা থেকে যেকোনো স্ক্যান্ডালও তৈরি করতে পারে।