অনলাইনে ঘরে বসেই হোটেল বুকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোভাগোর আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে মঞ্চে ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কায়েস আলী। ছবি: সংগৃহীত।
জোভাগোর আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে মঞ্চে ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কায়েস আলী। ছবি: সংগৃহীত।

দেশের ট্যুরিজম খাতকে এগিয়ে নিতে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়ে নতুন করে যাত্রা শুরু করেছে হোটেল বুকিং প্ল্যাটফর্ম জোভাগো বাংলাদেশ। গত বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানায় জোভাগো বাংলাদেশ কর্তৃপক্ষ।

জোভাগো কর্তৃপক্ষ জানায়, তারা বাংলাদেশের ৪৫টি স্থানে অবস্থিত ৮৫০টি হোটেলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। শিগগিরই তা এক হাজার ছাড়াবে। এতে পর্যটকেরা এখন এক ক্লিকেই ঘরে বসে হোটেল বুক করতে পারবেন।


জোভাগো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কায়েস আলী বলেন, জোভাগো পর্যটকদের নতুন করে বাংলাদেশকে আবিষ্কারের অভিজ্ঞতা দেবে। বাংলাদেশের পর্যটকদের হোটেল বুকিং নিয়ে রয়েছে নানা সমস্যা, যার সমাধান নিয়ে এসেছে জোভাগো। পর্যটকদের ক্রেডিট কার্ডের মাধ্যমে হোটেল বুকিং দেওয়ার নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে।

জোভাগো কর্তৃপক্ষ জানায়, এটি রকেট ইন্টারনেটের ভেঞ্চার প্রতিষ্ঠান। এটি অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম। জোভাগোর মাধ্যমে অনলাইনে সহজে হোটেল বুকিংয়ের সুবিধা থাকায় বিদেশি পর্যটকেরা বাংলাদেশ ভ্রমণে আকৃষ্ট হচ্ছেন।

জোভাগোর এই উদ্যোগ নিয়ে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সোহরাব হোসেন জানান, পর্যটনের কাঠামোগত উন্নয়নের জন্য প্ল্যাটফর্মটিকে ট্যুরিষ্ট পুলিশ পর্যাপ্ত পরিমাণ সমর্থন দেবে।