অনলাইনে চিকিৎসকদের সাক্ষাতের সময়সূচি জানাবে ডকটোরোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডকটোরোলার উদ্বোধন
ডকটোরোলার উদ্বোধন

চিকিৎসকদের সাক্ষাতের সময়সূচি বা অ্যাপয়েন্টমেন্ট এখন অনলাইনে পাওয়া যাবে। সম্প্রতি চিকিৎসকদের অ্যাপয়েন্টমেন্টভিত্তিক একটি সেবা চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ডকটোরোলা ডটকম (www.doctorola.com) নামে একটি অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ আবদুল মতিন ইমন বলেন, ‘বাংলাদেশে প্রযুক্তির সহায়তায় মানুষের জীবনের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে স্বাস্থ্য খাতে অগ্রগতি তুলনামূলকভাবে কম। সচেতনতার অভাব ও বিশেষজ্ঞ ডাক্তার পর্যন্ত পৌঁছানো কঠিন। মানুষকে স্বাস্থ্যসেবা নিয়ে আরও সচেতন করার পাশাপাশি চিকিৎসা সেবায় সহযোগিতা করবে ডকটোরোলা ডটকম।’
আবদুল মতিন আরও বলেন, চিকিৎসকদের সাক্ষাৎসূচি পেতে সাহায্য করবে ডকটোরোলা। এটি বিনা মূল্যে ব্যবহার করা যাবে। এর ফলে সাক্ষাৎসূচি পেতে দীর্ঘ লাইনে দাঁড়ানো অথবা চিকিৎসকের সহকারীকে বারবার ফোন করার ঝামেলার হাত থেকে মুক্তি পাওয়া যাবে। ডকটোরোলার তথ্যভান্ডার থেকে কোন চিকিৎসক কোন সময় কোথায় থাকেন তা জানা যাবে।