অনলাইনে চে’র দিনপঞ্জি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টাইন বংশোদ্ভূত বিপ্লবী চে গুয়েভারা ১৯৬৮ সালে বলিভিয়া বিপ্লবের দিনগুলিতে নীল কালিতে দিনপঞ্জি লিখেছিলেন। চের মৃত্যুর আগে বলিভিয়ায় লেখা সে দিনপঞ্জিটি সম্প্রতি ডিজিটাইজ করা হয়েছে। খবর এনডিটিভির।চে’র ডায়েরি ডিজিটাইজ করা প্রসঙ্গে বলিভিয়ার গবেষক কার্লোস গ্যালভারো জানিয়েছেন, ঐতিহাসিক এ দিনপঞ্জিটিকে ডিজিটাইজ করার ফলে সবাই তা এখন থেকে অনলাইনে দেখার সুযোগ পাবেন। আর ইন্টারনেটের মাধ্যমে চে’র এই ডায়েরি বা দিনপঞ্জি থেকে ৪৫ বছর আগে ঠিক কি ঘটেছিল সে সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন পাঠকরা।গবেষক কার্লোস গ্যালভারো আরও জানিয়েছেন, ১৯৬৭ সালের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত বলিভিয়ার কৃষকদের সঙ্গে বিদ্রোহে অংশ নিয়েছিলেন চে গুয়েভারা। সে সময়েই তিনি এ দিনপঞ্জিটি লিখেছিলেন। ১৯৬৭ সালের ৮ অক্টোবর বলিভিয়ায় সৈন্যদের হাতে মৃত্যু হয় তাঁর। চে’র দিনপঞ্জিটি কিউবার কাছে হস্তান্তর করার পর তা ১৯৬৮ সালে কিউবা থেকে তা প্রকাশিত হয়েছিল। কিন্তু প্রকাশ করার সময় চে’র ভাষা ও বিষয়বস্তুতে বেশ কিছু পরিবর্তন করা হয়েছিল। তবে ডিজিটাইজ করার সময় চে’র লেখা মূল পাণ্ডুলিপি ব্যবহার করা হয়েছে।চে’র এ ডায়েরিটি পাওয়া যাচ্ছে http://www.chebolivia.org/ লিংকে।