অনলাইনে টিউশন ফি নেবে ইউআইইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউআইইউ ও এসএসএল ওয়্যারলেসের মধ্যকার চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএসএল ওয়্যারলেসের ব্যবস্থাপক আশিস চক্রবর্তী, ইউআইইউয়ের রেজিস্টার এ এস এম সালাউদ্দিনসহ দুই প্রতিষ্ঠানে কর্মকর্তারা
ইউআইইউ ও এসএসএল ওয়্যারলেসের মধ্যকার চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএসএল ওয়্যারলেসের ব্যবস্থাপক আশিস চক্রবর্তী, ইউআইইউয়ের রেজিস্টার এ এস এম সালাউদ্দিনসহ দুই প্রতিষ্ঠানে কর্মকর্তারা

অনলাইনে টিউশন ফি পরিশোধের সুবিধা যুক্ত করছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। সম্প্রতি অনলাইন লেনদেনের সুবিধা চালু করতে এসএসএল ওয়্যারলেসের সঙ্গে একটি চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। এসএসএলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পেমেন্ট গেটওয়ে বিষয়ক চুক্তি সাক্ষরের ফলে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বর্তমান ও ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা তাদের টিউশন ফিসহ আনুসঙ্গিক ফি অনলাইনে পরিশোধ করতে পারবেন।
ডেবিট বা ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এ সেবা ব্যবহার করা যাবে।
ইউআইইউ ও এসএসএল ওয়্যারলেসের মধ্যকার চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএসএল ওয়্যারলেসের ব্যবস্থাপক আশিস চক্রবর্তী, ইউআইইউয়ের রেজিস্টার এ এস এম সালাউদ্দিনসহ দুই প্রতিষ্ঠানে কর্মকর্তারা।