অনলাইনে ট্যাক্স গাইড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্যোক্তা ও নতুন ব্যবসায়ীরা ভ্যাট ও ট্যাক্স নিয়ে চিন্তায় থাকেন। অনলাইনে আয়কর ও ভ্যাটসংক্রান্ত বিভিন্ন সেবা দিতে চালু হয়েছে ‘ট্যাক্স গাইড বাংলাদেশ’ নামের একটি সেবা। যাঁরা ব্যস্ততার কারণে ভ্যাট ও আয়কর বিষয়ে খোঁজখবর রাখতে পারেন না, তাঁদের অনলাইনে এ-সংক্রান্ত সেবা দেবে ট্যাক্স গাইড। নিবন্ধন, ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে রিটার্ন জমা, ট্যাক্স হিসাবসহ নানা সেবা পাওয়া যাবে ট্যাক্স গাইডে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন বলেন, ঝামেলা ছাড়া অনলাইনে ভ্যাট-ট্যাক্সের সব সুবিধা মিলবে ট্যাক্স গাইড বাংলাদেশের মাধ্যমে। দেশের মানুষকে ভ্যাট বিষয়ে সচেতন করতে কাজ করছে প্রতিষ্ঠানটি। বিস্তারিত জানা যাবে (http://www.taxguidebd.com) লিংকে। বিজ্ঞপ্তি।