অনলাইনে ডিজিটাল মল
প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ডিজিটাল মল সম্প্রতি অনলাইনে পণ্য বেচাকেনা শুরু করেছে। ডিজিটাল মলের ওয়েবসাইট থেকে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ, ব্র্যান্ড পিসি, ট্যাবলেট, স্মার্টফোন, ডেস্কটপ যন্ত্রাংশ, প্রিন্টার, অ্যান্টিভাইরাস, সফটওয়্যার, নেটওয়ার্কিং পণ্য, টিভি, হেডফোন, স্পিকারসহ অন্যান্য পণ্য কেনা যাবে।
নতুন এই ই-কমার্স সাইট তৈরি প্রসঙ্গে ডিজিটাল মলের ডেপুটি জেনারেল ম্যানেজার এনামুল হক জানিয়েছেন, বিভিন্ন ব্র্যান্ডের প্রযুক্তিপণ্য ও যন্ত্রাংশ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে ডিজিটাল মল। ‘কেনাকাটা যেকোনো সময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এনামুল হক জানান, দেশে প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান ‘ডিজিটাল মল’ আগে থেকেই অফলাইনে খুচরা পণ্য বিক্রি করে আসছে। কিন্তু এখন মানুষ ঘরে বসে পণ্য পেতে চান বলেই আমরা অনলাইনেও পণ্য বিক্রি শুরু হচ্ছে।
ডিজিটাল মলে পণ্য কেনা প্রসঙ্গে এনামুল হক আরও জানান, অনলাইন থেকেই টিভি, মোবাইল, ল্যাপটপ ফরমায়েশ দিলে তা ঘরে বসেই পেয়ে যাবেন। এক্ষেত্রে ওয়ারেন্টি থাকবে এবং পণ্য বুঝে নেওয়ার পর অর্থ পরিশোধের সুযোগ থাকবে। ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ লাগবে না। ওয়েবসাইটের পাশাপাশি ফেসবুক পেজে বার্তা পাঠিয়ে কিংবা মোবাইলে এসএমএস পাঠিয়েও পণ্যের ফরমায়েশ দেওয়া যাবে।
বিস্তারিত জানা যাবে ডিজিটাল মলের ( http://digimall.com.bd ) ওয়েবসাইট থেকে।